
ভারতের শিরোপা জয়ের মধ্য দিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হয়েছে। গতকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে নিজেদের ইতিহাসের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ শিরোপা জেতার স্বাদ পায় সূর্যকুমার যাদবের দল।
ফাইনালের পর ২৪ ঘণ্টা না যেতেই সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ বেছে নিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। অনুমিতভাবে যেখানে চ্যাম্পিয়ন ভারতের ক্রিকেটারদের আধিক্য। আয়োজকদের চারজন ক্রিকেটার আইসিসির প্রকাশিত সেরা একাদশে জায়গা করে নিয়েছে। তবে সেরা একাদশে নেই আরেক ফাইনালিস্ট নিউজিল্যান্ডের কোনো ক্রিকেটার।
সেরা একাদশে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার দুজন করে ক্রিকেটার জায়গা পেয়েছেন। এ ছাড়া একজন করে আছেন পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে থেকে। দ্বাদশ ক্রিকেটার হিসেবে জায়গা পেয়েছেন যুক্তরাষ্ট্রের শ্যাডলি ফন শালউইক।
সেরা একাদশে জায়গা পাওয়া অন্যতম ব্যাটার পাকিস্তানের সাহিবজাদা ফারহান। সাত ম্যাচে ৩৮৩ রান করে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড গড়েছেন তিনি। পাকিস্তান দল সুপার এইট পর্ব থেকেই বিদায় নিলেও পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন ২৯ বছর বয়সী এই ওপেনার। প্রথম ব্যাটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরে দুটি সেঞ্চুরির কীর্তিও গড়েছেন ফারহান। সুপার এইটের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর সেঞ্চুরিতে জয় নিশ্চিত করে পাকিস্তান।
ফারহানের সঙ্গে ওপেনার হিসেবে আছেন ভারতের সঞ্জু স্যামসন। টুর্নামেন্ট সেরা পুরস্কার জিতেছেন এই উইকেটরক্ষক ব্যাটার। ৫ ম্যাচে ৩২১ রান করে ভারতের শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। শুরুর দিকে ভারতীয় একাদশে নিয়মিত সুযোগ না পেলেও টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ সময়ে জ্বলে ওঠেন স্যামসন। সুপার এইটের শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন; যা কার্যত নকআউটের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। এরপর সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ৮৯ এবং ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষেও সমান রানের ইনিংস উপহার দেন তিনি। টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পাওয়া ভারতের বাকি তিনজন হলেন ইশান কিষান, হার্দিক পান্ডিয়া এবং যশপ্রীত বুমরা।
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশটি নির্বাচন করেছেন একটি বিশেষ নির্বাচক প্যানেল। এই প্যানেলে ছিলেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক তারকা ক্রিকেটার ইয়ান বিশপ, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক ইয়ন মরগান, কোচ ও ধারাভাষ্যকার ন্যাটালি জার্মানোস, আইসিসির প্রতিনিধি গৌরব সাক্সেনা এবং শ্রীলঙ্কার সিনিয়র ক্রীড়া সাংবাদিক রেক্স ক্লেমেন্টিন।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা একাদশ: সাহিবজাদা ফারহান, সঞ্জু স্যামসন, ইশান কিষান, এইডেন মার্করাম, হার্দিক পান্ডিয়া, উইল জ্যাকস, জেসন হোল্ডার, যশপ্রীত বুমরা, লুঙ্গি এনগিদি, আদিল রশিদ, ব্লেসিং মুজারাবানি। শ্যাডলি ফন শালউইক (দ্বাদশ ক্রিকেটার)।

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৪২ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
৩ ঘণ্টা আগে