নতুন মোড়কে চ্যাম্পিয়নস লিগ শুরু হচ্ছে আজ রাতে। ২০২৩-২৪ মৌসুমে দল যেমন বাড়ানো হয়েছে, তেমনি বেড়ে গেছে ম্যাচের সংখ্যাও। নতুন মৌসুমে চ্যাম্পিয়নস লিগ শুরুর আগে তাই টুর্নামেন্ট নিয়ে ক্ষোভ ঝারলেন ব্রাজিলের গোলরক্ষক অ্যালিসন বেকার।
৩২ দলের পরিবর্তে এবারের চ্যাম্পিয়নস লিগে খেলবে ৩৬ দল। আগে যেখানে গ্রুপ পর্বে দলগুলোকে ছয়টি করে ম্যাচ খেলতে হতো, এবার খেলতে হবে ৮টি করে ম্যাচ। নকআউট পর্বেও ১৬ দলকে খেলতে হবে বাড়তি দুই ম্যাচ। ইউরোপ শ্রেষ্ঠত্বের টুর্নামেন্ট শেষ হতে না হতেই আয়োজন করা হবে ফিফা ক্লাব বিশ্বকাপ। ম্যাচ সংখ্যা বাড়ার পাশাপাশি ফুটবলারদের ভ্রমণক্লান্তির বিষয়ও রয়েছে। কারণ চ্যাম্পিয়নস লিগের ম্যাচগুলো হবে ‘হোম এন্ড অ্যাওয়ে’ ভিত্তিতে। জায়গা পরিবর্তন করতে হবে তাই বেশি বেশি। খেলোয়াড়দের নিশ্বাস ফেলার সময়ই তো নেই।
চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমে সান সিরোতে লিভারপুল আজ খেলবে এসি মিলানের বিপক্ষে। নতুন মৌসুম শুরুর আগে গতকাল লিভারপুল গোলরক্ষক অ্যালিসন টুর্নামেন্ট নিয়ে কোনো রাখঢাক না রেখেই প্রতিবাদ করলেন টুর্নামেন্টের নতুন সংস্করণ নিয়ে।
লিভারপুল গোলরক্ষক বলেন,‘সমর্থকদের জন্য ভালো। ম্যাচের সংখ্যা অনেক বেড়েছে। খেলোয়াড়দের জন্য ভালো হচ্ছে যে ইউরোপে সেরাদের বিপক্ষে খেলার সুযোগ আপনি পাচ্ছেন। তবে ব্যস্ত সূচিতে ম্যাচ বাড়ানোটা আমাদের কাছে কৌতুক মনে হচ্ছে।’
ম্যাচ বাড়ানো নিয়ে খেলোয়াড়দের চিন্তাভাবনাকে গুরুত্ব দেওয়া হয় না বলে দাবি অ্যালিসনের। ব্রাজিল গোলরক্ষক এখানে ফিফা, উয়েফার সঙ্গে কথা বলে সমাধান চাইছেন। অ্যালিসন বলেন,‘ম্যাচ বাড়ানো নিয়ে খেলোয়াড়েরা কী ভাবছেন, সেটা তো কেউ জিজ্ঞেস করে না। হয়তোবা আমাদের মতামতের কোনো দাম নেই। কিন্তু সবাই জানেন যে আমরা কী ভাবছি। এটা নিয়ে বলতে বলতে ক্লান্ত।সবাই একসঙ্গে বসতে হবে এবং সবার কথা শুনতে হবে। গণমাধ্যম, টিভি তো আছেই। উয়েফা, ফিফা, প্রিমিয়ার লিগ ও ঘরোয়া প্রতিযোগিতা যারা আয়োজন করে সেই কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে।’
অ্যালিসন আরও বলেন,‘আমার ধারণা, অনেকেই কথা বলেছেন। আমাদের শুধু শুনতে হবে। একসঙ্গে বসে বুঝতে হবে ফুটবলের গতিবিধি কোন দিকে যাচ্ছে। শুধু ম্যাচ বাড়ালেই তো হবে না।’

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে