পুরোনো ক্ষত হয়তো এখনো শুকায়নি লুইস ফন গালের। তা না হলে প্রায় ৯ মাস আগে শেষ হওয়া বিশ্বকাপের ঘটনা টানবেন কেন তিনি। কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নাটকীয়ভাবে তাঁর দল নেদারল্যান্ডস পেনাল্টিতে আর্জেন্টিনার কাছে হেরেছিল। সেই হার এখনো মেনে নিতে পারছেন না তিনি।
ফন গালের অভিযোগ, রুদ্ধশ্বাস ম্যাচে পরিকল্পিতভাবে নেদারল্যান্ডসকে হারানো হয়েছে। তাঁর মতে, মেসিকে বিশ্বকাপ জেতাতেই এমন পরিকল্পনা করা হয়েছিল। স্বদেশি সংবাদমাধ্যম ‘এনওএসকে’ তিনি বলেছেন, ‘সত্যি বলতে এটা নিয়ে খুব বেশি কিছু বলতে চাই না। আপনারা যদি আর্জেন্টিনার গোল এবং আমাদের গোল দেখেন তাহলে বুঝতে পারবেন। এ ছাড়া তাদের কিছু খেলোয়াড় সীমা অতিক্রম করেছিল কিন্তু এরপরও কোনো শাস্তি হয়নি। তাই মনে করি পূর্বপরিকল্পিত ম্যাচ ছিল এটি।’
এমন সুবিধা নিয়েই মেসিরা পরে বিশ্বকাপ জিতেছেন বলে জানিয়েছেন ফন গাল। নেদারল্যান্ডসের সাবেক কোচ বলেছেন, ‘বোঝাতে চেয়েছি যে, মেসিকে কি বিশ্বচ্যাম্পিয়ন হতেই হতো। আমার উত্তর হ্যাঁ।’
পেনাল্টিতে ৪–৩ ব্যবধানে আর্জেন্টিনার সেমিফাইনাল নিশ্চিত হওয়ার আগে ম্যাচে অনেক কিছুই ঘটেছিল সেদিন। ম্যাচের পরিস্থিতি এতটাই উত্তপ্ত ছিল যে রেফারিকে রেকর্ড ১৮ বার কার্ড দেখাতে হয়েছে। এ ছাড়া শান্ত ব্যক্তিত্বের অধিকারী লিওনেল মেসিকে সেদিন রুদ্রমূর্তি ধারণ করে নেদারল্যান্ডস কোচকে খোঁচা দিতে দেখা গেছে। দুই কানে দুই হাত দিয়ে ফন গালের উদ্দেশ্যে উদ্যাপন করেছিলেন তিনি।

খেলা শেষের বাঁশি বাজার মিনিট দশেকের মধ্যেই জাপানি সমর্থকেরা তাঁদের উদযাপনের গতি থামিয়ে দিলেন। ব্যাগ থেকে বেরোল নীল আর সাদা রঙের বড় বড় প্লাস্টিকের প্যাকেট। এরপর শুরু হলো এক অদ্ভুত নীরবতা। হাজার হাজার মানুষের ফেলে যাওয়া চিপসের ঠোঙা, ওয়ানটাইম ফুড ট্রে, কোমল পানীয়ের খালি কাপ—সব একটা একটা করে কুড়িয়ে ব্যা
১ ঘণ্টা আগে
ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) উরুগুয়ের সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট শেয়ার করে এইউএফ। সেবারও দলের প্রথম বিশ্বকাপ ম্যাচের আগের দিন চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।
১ ঘণ্টা আগে
ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
২ ঘণ্টা আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
৩ ঘণ্টা আগে