
কানাডাপ্রবাসী ফুটবলার সমিত সোমকে নিয়ে এখন চলছে নানা কথাবার্তা। প্রবাসী এই ফুটবলার বাংলাদেশের জার্সিতে কদিন আগে খেলার ইচ্ছা পোষণ করেছেন বলে শোনা গেছে। জামাল ভূঁইয়ার মতে এমনটা হলে বাংলাদেশ ফুটবলই উপকৃত হবে।
ঢাকার এক মাঠে আজ বৈশাখের প্রথম দিনে জামাল ভূঁইয়া কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। সমিতকে নিয়ে অনেক আলাপ-আলোচনাই হয়েছে জামালের সঙ্গে। সমিত কোথায় খেলেন, সেটা তিনি (জামাল) জানতে চাইলে সাংবাদিকেরা জানিয়েছেন সমিত কানাডার একটা লিগে খেলেন। কানাডাপ্রবাসী ফুটবলার বাংলাদেশের জার্সিতে খেলার যে ইচ্ছে প্রকাশ করেছেন, তাতে খুশি জামাল। বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক বলেন, ‘এটা একটা ইতিবাচক দিক। কানাডার লিগ তো ভালো। যেহেতু সে (সমিত) উচ্চপর্যায়ে খেলছে, এটা দেশের জন্য অনেক ভালো হবে।’
বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরীর কদিন আগে অভিষেক হয়েছে বাংলাদেশের জার্সিতে। ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটিতে খেলা এই ডিফেন্সিভ মিডফিল্ডার বর্তমানে খেলছেন চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে। অভিষেকে আলো ছড়ানো হামজার কারণেই মূলত অন্যান্য প্রবাসী ফুটবলারদের বাংলাদেশ দলে খেলা নিয়ে চলছে আলাপ-আলোচনা।
প্রবাসী ফুটবলারদের খেলা প্রসঙ্গে জামাল উল্লেখ করেছেন তারিক কাজীর নাম। আর স্বয়ং জামাল তো ডেনমার্কপ্রবাসী ফুটবলার। সাংবাদিকদের বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘তারিক কাজী তো ডিফেন্ডার। স্ট্রাইকার বাইরে কে কে আছে, আমি জানিনা। তবে হঠাৎ একটা স্ট্রাইকার চলে আসবে। এটা নিশ্চিত। তবে এখন পর্যন্ত বিদেশি স্ট্রাইকার দেখিনি।’
বৈশাখের প্রথম দিনে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামাল। বাংলা নববর্ষের প্রথম দিনে বাঙালির ঐতিহ্যগতভাবে ইলিশ খাওয়ার যে চল আছে, সেটাই সাংবাদিকেরা মনে করিয়ে দিয়েছেন জামালকে। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘ইলিশ তো অনেকবার খেয়েছি।’ আজ ইলিশ খেয়েছেন কিনা এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে জামাল মনে করার চেষ্টা করলেন যে কী তিনি খেয়েছেন। বাংলাদেশ অধিনায়কের উত্তর, ‘আজ খিচুড়ি আর গরুর মাংস দিয়েছে। এমনিতে আজ সবজি আর মুরগি খাব। আর কিছু খাব না।’
বাংলাদেশের পরের ম্যাচ ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে সিঙ্গাপুরের বিপক্ষে। ম্যাচটি বাংলাদেশের মাঠেই হবে। এছাড়া এ বছরের শেষের দিকে বাংলাদেশকে খেলতে হবে তিনটি ম্যাচ। যার মধ্যে দুটি হংকংয়ের বিপক্ষে আর একটি ভারতের বিপক্ষে ঘরের মাঠ। যেখানে ভারতকে কদিন আগেই হামজার অভিষেকে বাংলাদেশ কাঁপিয়ে দিয়েছিল।
বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোকে জামাল গুরুত্বের সঙ্গে দেখছেন। বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘নতুন বছরে সামনে খেলা আছে। সিঙ্গাপুরের পর হংকংয়ের বিপক্ষে। দুইটাই গুরুত্বপূর্ণ ম্যাচ। সেখানে যদি আমরা ৬ পয়েন্ট নিতে পারি, তাহলে আমরা ভালো একটা অবস্থানে যাব। আর বছরের শেষে সবচেয়ে বড় ও মজার ম্যাচ, যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, সেটা হলো ভারতের বিপক্ষে ম্যাচ।’
বাংলাদেশের হয়ে খেলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) সমিত যে সবুজ সংকেত দিয়েছেন, সেটা জানা গেছে কদিন আগেই। ১১ এপ্রিল ঢাকার এক বিখ্যাত হোটেলে বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির (বিএসপিএ) পুরস্কার অনুষ্ঠানে বাফুফে সহসভাপতি ফাহাদ করিম বলেছেন, ‘সমিত বাংলাদেশের হয়ে খেলার ইচ্ছা জানিয়েছে আমাদের। এখন পাসপোর্টের প্রক্রিয়া চলছে।’
হামজার পর জাতীয় দলের জন্য সমিতের সঙ্গে যোগাযোগ করে বাফুফে। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের বাবা-মা বাংলাদেশি। বর্তমানে তিনি খেলছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের ক্লাব কালাভরি এফসিতে। তা ছাড়া কানাডার হয়ে দুটি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন এই মিডফিল্ডার। দুটি ম্যাচই ছিল ২০২০ সালে। এরপর আর জাতীয় দলে ডাক পাননি তিনি।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৪২ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে