
এশিয়ার প্রথম দেশ হিসেবে ১৯৩৮ সালে বিশ্বকাপ খেলেছিল ইন্দোনেশিয়া। তখন অবশ্য ‘ডাচ ইস্ট ইন্ডিজ’ বলা হতো তাদের। নেদারল্যান্ডসের উপনিবেশ থেকে বেরিয়ে ১৯৪৫ সালে স্বাধীনতা অর্জনের পর কখনো বিশ্বকাপ খেলতে পারেনি। এবার স্বপ্নপূরণের খুব কাছে দাঁড়িয়ে তারা।
যেখানে বাধা হয়ে আছে ইরাক ও সৌদি আরব। গতকাল কুয়ালালামপুরে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ রাউন্ডের ড্রয়ে গ্রুপ ‘বি’তে রয়েছে তিনটি দল। অপর গ্রুপে রয়েছে গত বিশ্বকাপের আয়োজক কাতার, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল পাবে ২০২৬ বিশ্বকাপের টিকিট।
ইন্দোনেশিয়ার জন্য আশার কারণ তাদের দলে প্রবাসী ফুটবলারদের ছড়াছড়ি। সৌদি আরবের সঙ্গে এর আগে তৃতীয় রাউন্ডেও দুবার সাক্ষাৎ হয়েছে তাদের। প্রথম লেগে ড্রয়ের পর দ্বিতীয় লেগে তুলে নেয় ২-০ গোলের ঐতিহাসিক জয়। চতুর্থ রাউন্ডেও একই পুনরাবৃত্তি চাইবে তারা।

১৯৮৬ বিশ্বকাপ খেলা ইরাকের বিপক্ষে জমা রয়েছে দুঃসহ স্মৃতি। বাছাইয়ের দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচেই হেরেছে তারা। র্যাঙ্কিংয়েও সবার ওপরের দল ইরাক (৫৮)। সৌদি আরবের অবস্থান ৫৯। সেখান থেকে ৫৯ ধাপ পিছিয়ে ১১৮তে রয়েছে ইন্দোনেশিয়া। বিশ্বকাপ বাছাইয়ের চতুর্থ রাউন্ডে ৮ অক্টোবর সৌদি আরবের মুখোমুখি হবে তারা। ১১ অক্টোবর লড়বে ইরাকের বিপক্ষে।
এশিয়া অঞ্চল থেকে এবার বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পাবে আটটি দল। এর মধ্যে ছয়টি দল চূড়ান্ত হয়েছে। নিজেদের গ্রুপে রানার্সআপ হলে আন্তমহাদেশীয় প্লে-অফ খেলার সুযোগ রয়েছে ইন্দোনেশিয়ার। অপর গ্রুপে ওমানও দেখছে প্রথমবার বিশ্বকাপ খেলার স্বপ্ন।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২১ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে