
‘জাতীয় দলে খেলার জন্য আমি প্রস্তুত। বাকিটা কোচিং স্টাফের ব্যাপার।’
চলতি মাসে জুভেন্তুদের বিপক্ষে জোড়া গোল করে এভাবেই জাতীয় দলে ফেরার জন্য বার্তা দিয়েছিলেন নেইমার। সেপ্টেম্বরে বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচের জন্য দলে দেখা যাবে তাঁকে; এমন প্রত্যাশায় বুদ হয়ে থাকেন ব্রাজিল ভক্তরা। কিন্তু দিন শেষে তাদের হতাশই হতে হয়।
নেইমারকে ছাড়াই ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি। বিশ্রাম দিতে রিয়াল মাদ্রিদে খেলা কোনো ফুটবলারকে ডাকেননি তিনি। তবে কেউ কেউ রদ্রিগোকে দেখতে চেয়েছিলেন দলে। নতুন মৌসুমে রিয়ালে এখন পর্যন্ত খুব বেশি সময় খেলার সুযোগ পাননি রদ্রিগো।
দুজনকে দলে না ডাকার ব্যাখ্যায় আনচেলত্তি বলেন, ‘আমি তাদের সঙ্গে কথা বলিনি। তারা ভালোভাবেই জানে জাতীয় দল মানে কী। অবশ্যই তাদের আরও ম্যাচ খেলতে হবে এবং শারীরিকভাবে ভালো অবস্থায় থাকতে হবে। এর ব্যাখ্যা দেওয়ার জন্য তাদের সঙ্গে কথা বলার প্রয়োজন নেই। যদি তারা ব্যাখ্যা চায়, আমাকে কল দিতে পারে। রদ্রিগোর কাছে আমার নম্বর আছে। নেইমারের কাছে আছে কি না, জানি না। তবে আমার মনে হয় আছে।’
সান্তোসের হয়ে অনুশীলনের সময়ে ঊরুতে চোট পান নেইমার। শারীরিক ফিটনেসের দিক থেকে তাঁকে স্বরূপে ফিরতে আরও সময় দিতে চান আনচেলত্তি, ‘সবাই জানে নেইমার কেমন। তাকে মূল্যায়নের কোনো প্রয়োজন নেই। বিশ্বকাপে জাতীয় দলকে ভালো খেলতে সহায়তা করতে শারীরিকভাবে তার আরও ভালো অবস্থায় থাকা প্রয়োজন।’
ব্রাজিলের হয়ে নেইমার শেষবার খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে। এরপর জাতীয় দলে ডাক পান একবারই, গত মার্চে। কিন্তু চোটের কারণে সেবার খেলতে পারেননি তিনি।
২০২৬ বিশ্বকাপের জায়গা ইতোমধ্যেই নিশ্চিত করে রেখেছে ব্রাজিল। আনচেলত্তি তাই পরখ করে দেখতে চান দলের পাইপলাইন। বাছাইয়ের শেষ দুটি ম্যাচে ৫ সেপ্টম্বর ঘরের মাঠে চিলি ও ১০ সেপ্টেম্বর বলিভিয়ার মুখোমুখি হবে সেলেসাওরা।
ব্রাজিল দল
গোলরক্ষক: আলিসন, বেন্তো, উগো সোসা।
ডিফেন্ডার: আলেক্সে সান্দ্রো, কাইয়ো এনরিকে, দগলাস সান্তোস, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালায়েস, মার্কিনিয়োস, ভান্দেরসন, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, কাসেমিরো, জোয়েলিন্তন, লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এস্তোভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্তিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইয়ো জর্জে, লুইস এনরিকে, মাথেউস কুনিয়া, রাফিনিয়া, রিচার্লিসন।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে