চোট কাটিয়ে অবশেষে অনুশীলনে ফিরেছেন ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। বিশ্বকাপ মিশন শুরুর পর এই প্রথম মাঠের অনুশীলনে দেখা গেল তাঁকে। তবে মাঠে ফিরলেও এখনই দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেননি তিনি।
মঙ্গলবার ব্রাজিলের অনুশীলন সেশনে মূল আকর্ষণ ছিলেন নেইমারই। শুরুতে স্নিকার্স পরে হালকা শারীরিক কসরত ও রানিং করেন এই ফরোয়ার্ড। পরে অবশ্য বুট পায়ে বল নিয়ে কিছুটা নাড়াচাড়া করতে দেখা গেছে তাঁকে। তবে দলের বাকি ফুটবলারদের সঙ্গে কোনো ধরনের কৌশলগত অনুশীলনে অংশ নেননি তিনি। মূলত চোট কাটিয়ে মাঠে ফেরার প্রক্রিয়ার অংশ হিসেবেই তাঁর এই হালকা অনুশীলন।
মেডিক্যাল বিভাগ থেকে মাঠের অনুশীলনে ফেরার প্রথম ধাপ পার করলেও ম্যাচ খেলার মতো পুরোপুরি ফিট হতে এবং চোটের ধকল কাটিয়ে ম্যাচের ছন্দ ফিরে পেতে তাঁর আরও কিছু সময় লাগবে। তাই আগামী শুক্রবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির বিপক্ষে এই তারকা ফরোয়ার্ডের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
এর আগে সোমবার নেইমারের পায়ের চোটের সর্বশেষ অবস্থা জানতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছিল, যার কারণে সেদিন তিনি অনুশীলনে অনুপস্থিত ছিলেন। ব্রাজিল দলের মেডিক্যাল টিম এই ফরোয়ার্ডের ডান পায়ের চোট নিরাময়ের প্রক্রিয়াটি নিবিড়ভাবে মূল্যায়ন করছে।
সান্তোসের হয়ে কুরিতিবার বিপক্ষে ম্যাচে ডান পায়ের পেশিতে চোট পেয়েছিলেন নেইমার। মঙ্গলবার বাকি ফুটবলারদের সঙ্গে মাঠে তাঁর উপস্থিতি ব্রাজিলিয়ান সমর্থকদের মনে আশা জাগালেও কোনো ধরনের তাড়াহুড়ো করতে রাজি নয় সেলেসাওদের কোচিং স্টাফ। নেইমারের শতভাগ সুস্থতা নিশ্চিত করতে প্রতিটি ধাপ সতর্কতার সঙ্গে পার করতে চায় তারা।
মঙ্গলবারের এই অনুশীলন সেশনটি সংবাদমাধ্যমের জন্য বন্ধ রাখা হয়েছিল। তবে ফুটবলারদের পরিবারের সদস্যরা মাঠে উপস্থিত ছিলেন। অনুশীলন শেষে ফুটবলাররা তাঁদের পরিবারের সঙ্গে দুপুরের খাবার সারেন।
বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করেছে ব্রাজিল। আগামী শনিবার ফিলাডেলফিয়ায় গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

২০২৪ ইউরোর কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে পেনাল্টিতে হেরে বিদায় নিলেও, মার্তিনেসের অধীনেই ২০২৫ সালের ফাইনালে স্পেনকে হারিয়ে নিজেদের দ্বিতীয় নেশনস লিগ শিরোপা জেতে পর্তুগাল।
৩৮ মিনিট আগে
কানসাস সিটি স্টেডিয়ামের মিডিয়া সেন্টারে আর্জেন্টিনা দলের কোচ লিওনেল স্কালোনি ও ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দির সংবাদ সম্মেলন শেষে বেলা ৪টায় ছুটতে হলো স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে। সন্ধ্যা ৬টায় শুরু হবে আর্জেন্টিনা দলের সংবাদ সম্মেলন। ১৫ মিনিট সুযোগ মিলবে আর্জেন্টিনা-দর্শনে।
২ ঘণ্টা আগে
কয়েক দিন আগে স্কালোনি সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘এখানে দ্রুত গতির ফুটবল নিয়ে কথা বলা বৃথা, কারণ আমাদের খেলা সেভাবে চলে না। পাসের পর পাস দেওয়া এবং সবাই মিলে একসঙ্গে এগিয়ে যাওয়াই আমাদের সেরা রূপ। আমাদের পরিকল্পনা একদম স্পষ্ট এবং কোনো ভিন্নধর্মী খেলার সাথে খাপ খাইয়ে নিতে হলেও আমরা আমাদের আসল ঘরানা থেকে
২ ঘণ্টা আগে
একই দিনে দুই ভিন্ন আন্তর্জাতিক মঞ্চে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। আগামীকাল চট্টগ্রামে পুরুষদের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অজিদের বিপক্ষে মাঠে নামবে লিটন দাসের দল। একই দিন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষ তাসমানের দেশটি। বিশ্বকাপের ডামাডোলেও তাই দিনটা র
৩ ঘণ্টা আগে