মারা গেলেন ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি। আজ সোমবার নিজের শহর মিলানে ৮৬ বছর বয়সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছে এসি মিলান। ইতালিয়ান ক্লাবটির সাবেক মালিক ছিলেন বেরলুসকোনি। মিলানের আজকের অবস্থানে আসার নেপথ্য নায়কও তিনি।
১৯৮৬ সালে এসি মিলান কিনে নেন বেরলুসকোনি। তাঁর সময়ে কয়েক বছরের ব্যর্থতা ঝেড়ে সাফল্য পেতে শুরু করে রোজেনেরিরা। এ সময় মিলান ৫টি ইউরোপিয়ান কাপ ও ৮টি ইতালিয়ান লিগও জিতে। মিলানে তাঁর প্রায় তিন দশকের অধ্যায় শেষ হয় ২০১৭ সালে। ৭৪০ মিলিয়ন ইউরোতে এক চায়নিজ প্রতিষ্ঠানকে মিলান বিক্রি করে দেন বেরলুসকোনি।
সাবেক মালিকের চিরবিদায়ে শ্রদ্ধা জানিয়ে মিলান তাদের অফিশিয়াল টুইটারে লিখেছে, ‘গভীরভাবে মর্মাহত, অবিস্মরণীয় সিলভিও বেরলুসকোনির বিদায়ে এসি মিলান শোকাহত এবং তাঁর পরিবার, কাছের বন্ধুদের পাশে আছে এবং সমবেদনা জানাচ্ছে।’
চার মেয়াদে ইতালির প্রধানমন্ত্রী ছিলেন বেরলুসকোনি। কেবল রাজনীতি নয়, ‘কামব্যাক কিং’ নামে পরিচিত বেরলুসকোনি ব্যবসায়ী ও ক্রীড়াজগতের প্রতিও অনুরাগী ছিলেন। মিলানের মালিকানা ছাড়ার ১৮ মাসেরও কম সময়ের মধ্যে মোনজার মালিক হন তিনি। ২০১৮ সালে ইতালির তৃতীয় বিভাগের ক্লাবটির শতভাগ অংশীদার হয় বেরলুসকোনির হোল্ডিং কোম্পানি ফিনিনভেস্ট। তাঁর এবং মিলানের সাবেক প্রধান নির্বাহী আদ্রিয়ানো গালিয়ানির সময়ে অনন্য এক কীর্তিও গড়ে মোনজা। নিজেদের ১১০ বছরের ইতিহাসে প্রথমবার ইতালির শীর্ষ লিগ সিরি আ’য় সুযোগ পায় তারা।
বেরলুসকোনির মৃত্যুতে মোনজা এক বিবৃতিতে লিখেছে, ‘আপনি সব সময় আমাদের সঙ্গে আছেন। আদ্রিয়ানো গালিয়ানি এবং এসি মোনজা সিলভিও বেরলুসকোনিকে হারিয়ে গভীরভাবে শোকাহত। তাঁর অভাব কখনো পূরণ হবে না। সবকিছুর জন্য ধন্যবাদ প্রেসিডেন্ট।’
রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি খেলোয়াড় হিসেবে মিলানের হয়ে প্রথম লিগ জেতেন বেরলুসকোনির সময়ে, ১৯৮৮ সালে। এরপর সান সিরোতে কোচ হয়ে ফিরে ২০০১ ও ২০০৯ সালেও জেতেন লিগ শিরোপা।
তবে ইতালিয়ান কোচ প্রথম মৌসুমে রক্ষণাত্মক কৌশলের জন্য বেরলুসকোনির বেশ সমালোচনা সয়েছেন। পরে এই কৌশল দিয়েই মিলানকে দুটি চ্যাম্পিয়নস লিগ, কোপা ইতালিয়া এনে দেন। আনচেলত্তির অধীনে ৩৪ ম্যাচে রেকর্ড ৮২ পয়েন্ট নিয়ে লিগও জেতে রোজোনেরিরা। বেরলুসকোনির মৃত্যুতে শ্রদ্ধা জানিয়ে ৬৪ বছর বয়সী কোচের টুইট, ‘আজকের দুঃখ একসঙ্গে কাটানো সুখের মুহূর্তগুলোকে মুছে দিতে পারবে না।’
বেরলুসকোনির মৃত্যুতে শোক জানিয়েছে মিলানের নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানও। ফুটবলে তাঁর কৃতিত্বকে স্মরণ করেছে নেরাজ্জুরিরা। রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে অবশ্য বিতর্কিত ছিলেন বেরলুসকোনি। তাঁর বিরুদ্ধে ট্যাক্স ফাঁকি, হিসেবে গরমিল, বিচারককে ঘুষ দেওয়ার চেষ্টার অভিযোগও রয়েছে।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে