কোপা ট্রফি

ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে মাত্র ১৭ বছর ১০৭ দিন বয়সে কোপা ট্রফি জেতেন লামিন ইয়ামাল। স্প্যানিশ ইয়াংস্টার এই পুরস্কারজয়ী প্রথম ফুটবলার, যার বয়স ১৮ বছরের নিচে। সেরা হওয়ার দৌড়ে তিনি পেছনে ফেলেছেন স্বদেশি পাউ কুবারসি, তুরস্কের আর্দা গুলার ও আর্জেন্টিনার আলেহান্দ্রো গার্নাচোর মতো উঠতি তারকাদের।
প্যারিসের থিয়েটার দু শাতলেতে গত ২৮ অক্টোবর জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যালন ডি’অরের অনুষ্ঠানে ইয়ামালের হাতে পুরস্কারটি তুলে দেন ডাচ কিংবদন্তি রুদ খুলিত। এটি সেরা তরুণ ফুটবলারের পুরস্কার। ২০১৮ সাল থেকে ২১ বছরের কম বয়সীদের এই সম্মাননা দেওয়া হয়।
তবে লামিনের প্রসঙ্গে আসলে, সামনে চলে আসেন লিওনেল মেসিও। যাঁকে নিজের আইডল মনে করেন এই স্প্যানিশ উইঙ্গার। তাঁর খেলার মধ্যেও পাওয়া যায় মেসির ছাপ। মূলত ব্যালন ডি’অর জয়ীদের ভোটে নির্বাচিত হন কোপা ট্রফি জয়ী।
আলোচনায় তাই আসতেই পারে, আটবারের ব্যালন ডি’অর জয়ী মেসি ‘কোপা ট্রফির’ ভোট দিয়েছেন কাকে। স্প্যানিশ সংবাদমাধ্যম ও ইতালির স্বনামধন্য ফুটবল রিপোর্টার ফ্যাব্রিজিও রোমানো জানিয়েছে, মেসির এক নম্বর ভোটটি পেয়েছেন ইয়ামালই। দ্বিতীয় স্থানে রেখেছেন স্প্যানিশ ডিফেন্ডার কুবারসিকে। তিন নম্বরে রেখেছেন স্বদেশি ম্যানচেস্টার ইউনাইটেড ফরোয়ার্ড গার্নাচোকে।

বর্ষসেরা তরুণ ফুটবলারের পুরস্কার হাতে তোলা বার্সেলোনার তৃতীয় খেলোয়াড় ইয়ামাল। গত মৌসুমে বার্সার হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫০ ম্যাচে সাতটি করে গোল ও অ্যাসিস্ট করেন ইয়ামাল। সর্বোচ্চ ১১৩ পয়েন্ট পেয়ে কোপা ট্রফি জেতেন তিনি। তালিকায় দুইয়ে থাকা গুলার পেয়েছেন ২৬ ভোট এবং ২০ পয়েন্ট পেয়েছেন মাইনো।
তাঁর আগে ২০২১ সালে পেদ্রি ও ২০২২ সালে গাভি কোপা ট্রফি জিতেছিলেন বার্সার হয়ে। এ ছাড়া ২০১৮ সালে কিলিয়ান এমবাপ্পে, ২০১৯ সালে মাথিয়াস ডি লিট এবং ২০২৩ সালে জেতেন জুড বেলিংহাম। ২০২০ সালে করোনা মহামারির কারণে ব্যালন ডি’অর অনুষ্ঠান বাতিল করা হয়েছিল।

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩৯ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে