গোলপোস্টে আর্জেন্টিনার অতন্দ্র প্রহরী। তাঁর বীরত্বে আর্জেন্টিনা জিতেছে বিশ্বকাপ ও কোপা আমেরিকা। অসাধারণ পারফরম্যান্সে নায়ক হওয়ার পাশাপাশি বিতর্কেও কম যান না এমিলিয়ানো মার্তিনেজ। বিতর্কিত কাণ্ডে এবার শাস্তি পেলেন এই আর্জেন্টাইন গোলরক্ষক। দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য মার্তিনেজকে নিষিদ্ধ করল ফিফার ডিসিপ্লিনারি কমিটি।
আপত্তিকর আচরণ ও ফিফার ফেয়ার প্লে নীতি ভাঙার দায়ে মার্তিনেজকে এই নিষেধাজ্ঞা দিয়েছে ফিফা। জানা গেছে, দুটি ঘটনার কারণে শাস্তির মুখে পড়তে হয়েছে ৩২ বছর বয়সী গোলরক্ষককে।
প্রথমত, গত ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে জয়ের পর কোপা আমেরিকার রেপ্লিকা ট্রফি নিয়ে অশালীন ভঙ্গিতে উদ্যাপন করেন মার্তিনেজ। যেমনটা করেছিলেন ২০২২ বিশ্বকাপ জয়ের পর। এ রকম উদ্যাপনের জন্য ব্যাপক আলোচনা-সমালোচনাও হয়েছিল।
দ্বিতীয়ত, পাঁচ দিন পর কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে পরাজয়ের পর একজন ক্যামেরা অপারেটরের সরঞ্জামে ধাক্কা মারেন এই গোলকিপার। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই দৃশ্য ছড়িয়ে পড়েছিল। জনি জ্যাকসন নামের সেই ক্যামেরা অপারেটর পরে কলম্বিয়ান সংবাদমাধ্যমে অভিযোগ করেন, মার্তিনেজ তাঁকে লাঞ্চিত করেছেন। এ ঘটনায় তিনি খুবই ক্ষুব্ধ হয়েছেন।
বিশ্বকাপ বাছাইপর্বে আগামী ১০ অক্টোবর ভেনেজুয়েলা ও ১৫ অক্টোবর বলিভিয়ার বিপক্ষে খেলবে আর্জেন্টিনা। সেই দুই ম্যাচে মার্তিনেজকে পাবে না আলিবেসেলেস্তেরা। আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে মার্তিনেজের শাস্তির খবর নিশ্চিত করে জানিয়েছে, এই সিদ্ধান্তের সঙ্গে তারা একমত নয়।
মার্তিনেজ আর্জেন্টিনার ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা জয় ও ২০২২ বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিতর্কিত কাণ্ডও যেন তাঁর সাফল্যের পায়ে পা রেখে চলে। বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা।

সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে আটকা পড়েছিলেন মুশফিকুর রহিম। মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট সাময়িক সময়ের জন্য বন্ধ থাকায় তাঁর দেশে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছিল। গত রাতে সামাজিক মাধ্যমে এক পোস্টে সবাইকে আশ্বস্ত করেছেন বাংলাদেশের এই অভিজ্ঞ উইকেটরক্ষক ব্যাটার।
২৩ মিনিট আগে
অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১২ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১৩ ঘণ্টা আগে