
বিপদ যে কখন চলে আসবে, সেটা আগে থেকে অনুমান করার উপায় নেই। এ বছরের ২৬ মে লিভারপুলের ভক্ত-সমর্থকেরা তো ঘুণাক্ষরেও টের পাননি তাঁদের ওপর কী বিপদ আসতে চলেছে! সেদিনের সেই ঘটনায় শতাধিক মানুষকে গাড়ি চালিয়ে আহত করা পল ডয়েল কঠিন শাস্তি পেয়েছেন।
সাড়ে ছয় মাস আগের সেই ঘটনায় ডয়েলকে গতকাল ২১ বছর ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিচারকক্ষে প্রমাণ হিসেবে গাড়ির ড্যাশক্যাম ভিডিও ব্যবহার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, ২৬ মে ডয়েল প্রায় সন্ধ্যা ৬টা নাগাদ ওয়াটার স্ট্রিটে দ্রুতবেগে গাড়ি চালাচ্ছিলেন। ভিডিওতে লিভারপুল সমর্থকদের সরে যেতে তিনি চিৎকারও পর্যন্ত করেছিলেন বলে তাঁর আওয়াজ শোনা গেছে। তাঁর বিরুদ্ধে আনা ৩১ অভিযোগ শুরুতে অস্বীকার করলেও পরে দোষ স্বীকার করেছেন।
দোষ স্বীকারের সময় কাঁদতে কাঁদতে ভেঙে পড়েন ডয়েল। বিপজ্জনক গাড়ি চালানো, হিংসাত্মক আচরণ, ১৭টি গুরুতর আঘাতের চেষ্টা ও ৩টি জখমের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন। সাড়ে ছয় মাস আগের ঘটনায় অভিযুক্তদের মধ্যে ৬ মাসের টেডি ইভসন ও ৭৭ বছর বয়সী সুসান পাসে ছিলেন। অবিবেচক ও রাগান্বিত অবস্থায় গাড়ি চালান বলে ডয়েলের সাজা ঘোষণার সময় বিচারক অ্যান্ড্রু মেনারি কেসি জানিয়েছেন। ডয়েলকে বিচারক কেসি বলেন, ‘কোনো সুস্থ মানুষ কীভাবে এমন কাজ করতে পারে, সেটা কল্পনা করা কঠিন। পথচারীদের ভিড়ে এমন বেপরোয়া গাড়ি চালানোর বিষয়টি বুঝতেই পারছি না।’
২০১৯-২০ মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) চ্যাম্পিয়ন হয়েছিল লিভারপুল। তবে বিশ্বজুড়ে কোভিড অতিমারির কারণে শিরোপা উৎসব তখন তারা করতে পারেনি। পাঁচ বছর আগে চ্যাম্পিয়ন হওয়ার উৎসব এ বছরের ২৬ মে করতে চেয়েছিল লিভারপুল। অলরেডদের এই ভিক্টরি প্যারেড আকস্মিকভাবে বিষাদে পরিণত হয়। গাড়ি চালিয়ে ১৩৪ সমর্থককে আহত করেছিলেন ৫৪ বছর বয়সী ডয়েল। সেদিন বন্ধুদের নিতে শহরের দিকে যাচ্ছিলেন তিনি। একপর্যায়ে রেগে তাঁর ফোর্ড গ্যালাক্সি গাড়ি লিভারপুলের ভক্ত-সমর্থকদের ওপর উঠিয়ে দিয়েছিলেন।
২০২৫-২৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে পয়েন্ট তালিকায় লিভারপুল সাত নম্বরে অবস্থান করছে। ১৬ ম্যাচে ৮ জয়, ২ ড্র ও ৬ হারে ২৬ পয়েন্ট এখন অলরেডদের। চ্যাম্পিয়নস লিগেও তাদের অবস্থা ভালো নয়। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে অবস্থান করছে তারা।

দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৪৩ মিনিট আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩ ঘণ্টা আগে