ইউরোপের শীর্ষ পাঁচের মধ্যে চার লিগেই নতুন মৌসুমের প্রথম সপ্তাহ শেষ। আগামীকাল রাত থেকে শুরু হচ্ছে বুন্দেসলিগাও। প্রথম ম্যাচেই মাঠে নামছে চ্যাম্পিয়ন বেয়ার লেভারকুজেন। নিজেদের মাঠ বরুসিয়া-পার্কে জাবি আলোনসোর শিষ্যদের আতিথেয়তা দেবে স্থানীয় প্রতিদ্বন্দ্বী বরুসিয়া মনশেনগ্লাডবাখ।
গত মৌসুম স্বপ্নের মতো কেটেছে লেভারকুজেনের। ইউরোপা লিগের ফাইনালে হেরে ট্রেবল জিততে না পারলেও নিজেদের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা জয়ের পাশাপাশি আলোনসোর দল মৌসুম শেষ করেছিল অপরাজিত থেকে। জাদু দেখিয়ে এবারও কি তার পুনরাবৃত্তি করতে পারবে লেভারকুজেন?
সেটির পূর্বাভাস অবশ্য দিন চারেক আগে টাইব্রেকারে স্টুটগার্টকে হারিয়ে জার্মান কাপ জিতে দিয়েছেন আলোনসোর শিষ্যরা। শিরোপা ধরে রাখতে না পারার কোনো কারণ দেখছে না লেভারকুজেনও। ব্ল্যাক ফরেস্ট ভিলেজে প্রাক-মৌসুম অনুশীলনের সময় বেঅ্যারেনার স্প্যানিশ কোচ বলেছিলেন, ‘কোনো কারণ নেই যে, আমরা এর কোনোটি করতে পারব না। কীভাবে আমরা এই মৌসুমে পরিকল্পনা কার্যকার করব, সেটিই আমাদের ওপর নির্ভর করছে।’
কোচের কথার প্রতিধ্বনি ফরোয়ার্ড নাথান তেলার কণ্ঠেও, ‘শিরোপা ধরে রাখতে না পারার কোনো কারণ নেই। আমরা অনেক বছর বায়ার্নকে এমনটা করতে দেখেছি। কেন এমন কিছু করতে পারব না?’
গত মৌসুমে হ্যারি কেইনকে এনেও কোনো শিরোপা জিততে পারেনি বায়ার্ন মিউনিখ। ১৩ বছর পর প্রথমবার লিগ শেষ করেছিল পয়েন্ট তালিকার তিন নম্বরে থেকে। ১১ মৌসুম পর বুন্দেসলিগাও হাতছাড়া হয় বাভারিয়ানদের। ব্যর্থতায় দায়ে চাকরি ছাড়তে হয়েছে কোচ টমাস টুখেলকে। ভিনসেন্ট কোম্পানির অধীনে নতুন মৌসুম শুরু করতে যাওয়া বায়ার্ন কি পারবে লিগ পুনরুদ্ধার করতে?
নতুন শতকে ইয়ুর্গেন ক্লপের অধীনে বরুসিয়া ডর্টমুন্ড (২০১০-১১,২০১১-১২) ছাড়া জার্মানির শীর্ষ লিগে কোনো ক্লাব বাভারিয়ানদের বাইরে টানা দুইবার লিগ জেতেনি। আলোনসোর দল কী এবার এক যুগ আগের সেই স্মৃতি ফেরাতে পারবেন বুন্দেসলিগায়? এমন অনেক প্রশ্নের নিষ্পত্তি হবে ২০২৪-২৫ মৌসুম শেষে।
এবার বায়ার্নকে চ্যালেঞ্জ জানাতে শুধু লেভারকুজেন নয়, তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ডর্টমুন্ড ও লাইপজিগও মুখিয়ে থাকবে। এবারও নতুন কারও হাতে লিগ শিরোপা উঠবে না পুরোনোদের পুনরুদ্ধার—সেটিই এখন দেখার পালা। তবে লিগ শুরুর আগে বায়ার্নকে মৌসুমের ফেবারিট মানছেন আলোনসো। আজ সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘আমার জন্য, বায়ার্ন ফেবারিট, এটা পরিস্কার। আমাদের লক্ষ্য শীর্ষ চারে থাকা। এটাই বাস্তবতা—আমাদের ভালো স্কোয়াড আছে।’
২০২৩ সালের মে মাসের পর থেকে লিগে হারেনি লেভারকুজেন। বায়ার্নকে ফেবারিট মানলেও অজেয় যাত্রা আরও লম্বা করতেই আজ মিশন শুরু করবে আলোনসোর দল।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৬ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে