
২০২৬ ফুটবল বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা আগেই অর্জন করেছে ব্রাজিল। বাছাইপর্বের যে দুটি ম্যাচ বাকি, সেগুলো সেলেসাওদের জন্য নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ। এ দুই ম্যাচের জন্য ব্রাজিল দলে নেইমার ফিরছেন বলে শোনা যাচ্ছে।
বিশ্বকাপ বাছাইয়ের জন্য ব্রাজিল এখনো দল ঘোষণা করেনি। ২৫ আগস্ট দল ঘোষণা করবে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। তার আগে স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে ধারণা পাওয়া গেছে, কে এই দলে থাকছেন আর কে থাকছেন না। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র গত রাতের এক প্রতিবেদন থেকে কোচ কার্লো আনচেলত্তির প্রাথমিক তালিকা সম্পর্কে ধারণা পাওয়া গেছে। সেপ্টেম্বরে হতে যাওয়া বলিভিয়া ম্যাচের জন্য ভিনিকে ব্রাজিল দলে ডাকতে চান না আনচেলত্তি। এ কারণে এই ফরোয়ার্ডকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কোচ। কারণ, সেপ্টেম্বরে চিলি ও বলিভিয়ার বিপক্ষে বাছাইপর্বের দুটি ম্যাচ রয়েছে ব্রাজিলের। এদিকে এ বছরের জুনে বিশ্বকাপ বাছাইয়ে প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচে দুটি হলুদ কার্ড পেয়েছিলেন ভিনি। চিলির বিপক্ষে তাই খেলতে পারবেন না ২৫ বছর বয়সী ব্রাজিল ফরোয়ার্ড।
গোলরক্ষক গ্যাব্রিয়েল বারাজো, ডিফেন্ডার এদের মিলিতাও, ভিতিনিও ও পাউলো হেনরিখ, মিডফিল্ডার দানিলো ও মার্কোস আন্তোনিও, ফরোয়ার্ড নেইমার, কাইও হোর্হে, রদ্রিগো—‘ও গ্লোবো’ যেসব ফুটবলারের ব্রাজিলের প্রাথমিক দলে জায়গা পাওয়া নিয়ে নিশ্চিত হতে পেরেছে। আনচেলত্তি তাঁর প্রাথমিক তালিকা সংশ্লিষ্ট ক্লাবগুলোকে জানিয়েছেন বলে প্রতিবেদন থেকে জানা গেছে। ব্রাজিলের সংবাদমাধ্যমের প্রতিবেদন সত্যি হলে ২২ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ফিরতে যাচ্ছেন নেইমার। এর আগে সবশেষ তিনি জাতীয় দলে খেলেছিলেন ২০২৩ সালের ১৭ অক্টোবর।
চোটের সঙ্গে লড়তে লড়তে গত দুই বছর নেইমার বেশ ক্লান্ত। এ কারণে ২০২৩ সালের আগস্টে আল হিলালে দুই বছরের চুক্তিতে গেলেও এ বছরের জানুয়ারিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। শৈশবের ক্লাব সান্তোসে ফিরেও বারবার চোটে আক্রান্ত হয়েছেন এই ফরোয়ার্ড। গতকাল ভাস্কো দা গামার কাছে তাঁর দল সান্তোস ৬-০ গোলে হেরেছে। এটা তাঁর প্রতিযোগিতামূলক ক্যারিয়ারে সবচেয়ে বড় ব্যবধানে হার। এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে নেইমারের ব্রাজিল ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। ইকুয়েডরের পয়েন্ট ২৫ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে তারা দুইয়ে। ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। সবাই ১৬টি করে ম্যাচ খেলেছে।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে