ছয় মাস পর আরও একটি মেজর টুর্নামেন্টের নকআউট রাউন্ড খেলল ক্রোয়েশিয়া। ক্রোয়াটদের গল্পটা এবারও হতাশার। লুকা মদরিচের কাছেও তা কাছে গিয়ে হেরে আসার গল্প।
কাতারে গত বছরের নভেম্বর-ডিসেম্বরে হয়েছে ২২ তম ফুটবল বিশ্বকাপ। টানা দুই বিশ্বকাপের ফাইনাল খেলার লক্ষ্যে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ আর্জেন্টিনা। আর্জেন্টিনার কাছে ৩-০ গোলে হেরে ফাইনালে ওঠার স্বপ্নভঙ্গ হয় ক্রোয়াটদের। কাতার বিশ্বকাপে তৃতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে মদরিচদের। এর আগে ২০১৮ বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ফাইনাল খেলে ক্রোয়েশিয়া। ক্রোয়াটদের ফাইনালে ওঠায় দারুণ অবদান রেখেছেন তিনি। ৭ ম্যাচে ২ গোল ও ১ গোলে অ্যাসিস্ট করেন তিনি। তবে ফাইনালে ফ্রান্সের কাছে ৪-২ গোলে হেরে রানার্সআপ হতে হয় মদরিচদের।
৫ বছর পর আরও একবার মেজর টুর্নামেন্টের ফাইনাল খেলল ক্রোয়েশিয়া। উয়েফা নেশনস লিগের ফাইনালে উঠতে এবারও দারুণ অবদান রেখেছেন তিনি। সেমিফাইনালে নেদারল্যান্ডসকে ৪-২ গোলে হারানোর ম্যাচে ১ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন তিনি। গতকাল রটারডামের ডি কুইপ স্টেডিয়ামে ফাইনালে ক্রোয়াটদের প্রতিপক্ষ ছিল স্পেন। শ্বাসরুদ্ধকর ম্যাচে টাইব্রেকারে নিষ্পত্তি হওয়া ম্যাচে ৪-৫ গোলে হেরে যায় ক্রোয়াটরা। প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের কাছাকাছি গিয়ে আরও একবার আক্ষেপে পুড়তে হয় মদরিচকে। তিন মাস পরে ৩৮ বছর পূর্ণ হবে মদরিচের। আর জার্মানিতে আগামী বছরের ইউরোতে ক্রোয়াট এই মিডফিল্ডার ৩৯ বছর পূর্ণ করবেন। ২০২৬ বিশ্বকাপে তাঁর বয়স হবে ৪১ বছর। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এসে পড়া মদরিচ কতদিন ফুটবল খেলবেন, তা হয়তো বলে দেবে সময়। নেশনস লিগ ফাইনালের আগে ক্রোয়েশিয়ার গণমাধ্যম জানিয়েছিল, ফাইনাল শেষেই সিদ্ধান্ত নেবেন তিনি। মদরিচ নিজেও গতকাল এই বিষয়ে একটু ধোঁয়াশাই রেখেছেন। ম্যাচ শেষে ক্রোয়াট মিডফিল্ডার বলেন, ‘ভবিষ্যতের সিদ্ধান্ত আমি নিয়ে ফেলেছি। তবে আজ (গতকাল) আমি তা বলছি না।’
২০১২ থেকে ২০২৩-এই ১১ বছরে রিয়াল মাদ্রিদে খেলছেন মদরিচ। রিয়ালের জার্সিতে পাঁচবার চ্যাম্পিয়নস লিগ, লা লিগা তিনবার ও দুইটি কোপা দেল রে জিতেছেন। শুধু ক্রোয়েশিয়ার জার্সিতে শিরোপা জেতাই শুধু বাকি। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আন্তর্জাতিক শিরোপা জিততে আরও বেশ কয়েক বছর হয়তো তিনি খেলতেও পারেন।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
১০ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে