রোনাল্ড কোমানকে কখন বিদায় দেবে বার্সেলোনা? মাঠে স্প্যানিশ ক্লাবটির যে শোচনীয় অবস্থা, প্রশ্নটা অনেক দিন ধরেই ঘুরপাক খাচ্ছিল সবখানে। শেষ পর্যন্ত বরখাস্তই হলেন কোমান।
আরেকটি বার্সা ম্যাচ। আরেকটি হার। রাতে রায়ো ভায়োকানোর মাঠে ১-০ গোলের হারটাই কাল হয়ে এসেছে কোমানের জন্য। অবশ্য ৫৮ বছর বয়সী এই ডাচ কোচ শেষের প্রহর গুনছিলেন এ মৌসুমের শুরু থেকেই। লিগে এখন পর্যন্ত ১০ ম্যাচের তিনটিতেই হেরেছে বার্সা। ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের ৯-এ আছে স্প্যানিশ জায়ান্টরা। চ্যাম্পিয়নস লিগের অবস্থা আরও ভয়াবহ। ৩ ম্যাচ থেকে মাত্র ৩ পয়েন্ট তাদের।
এই অবস্থা থেকে কোমান নিজেও বোধ হয় মুক্তি চাইছিলেন। বার্সা তাঁকে মুক্তিই দিয়েছে। যে বিজ্ঞপ্তিতে বার্সা কোমানকে ছাঁটাইয়ের কথা জানিয়েছে, সেখানে অবশ্য ছাঁটাই শব্দটার উল্লেখ নেই। ক্লাবের সভাপতি হোয়ান লাপোর্তার উদ্ধৃতি দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘মূল দলের কোচের দায়িত্ব থেকে রোনাল্ড কোমানকে মুক্তি দিয়েছে বার্সেলোনা।’
এর মাধ্যমে বার্সায় কোমান-যুগের অবসান হলো। গত মৌসুমেই কিকে সেতিয়েনের স্থলাভিষিক্ত হয়েছিলেন এই ডাচ কোচ। তাঁর অধীনে ৬৭ ম্যাচ খেলেছে কাতালান ক্লাবটি। ৩৯ জয়ের বিপরীতে হেরেছে ১৬ ম্যাচ। ড্র করেছে ১২ ম্যাচ। মূলত এই মৌসুমে মাঠে বার্সার দুর্দশায় ছাঁটাই হলেন কোমান।

গত ১৪ বছর ধরে জাতীয় দলের গোলপোস্ট সামলানো ভোজিনিয়ার জন্য স্পেনের বিপক্ষের ম্যাচটি ছিল ৯০তম আন্তর্জাতিক ম্যাচ। বিশ্বকাপ শুরুর ঠিক আগেই ক্লাবহীন হয়ে পড়েন তিনি; শেষ হয়ে যায় পর্তুগিজ ক্লাব জিদি চাভেসের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ। তবে সম্পূর্ণ ক্লাবহীন থাকার এই মানসিক চাপ মাঠের পারফরম্যান্সে বিন্দুম
১ ঘণ্টা আগে
ফুটবলের আসল সৌন্দর্য সম্ভবত এখানেই লুকিয়ে থাকে, যেখানে খাতা-কলমের পরিসংখ্যান আর ফিফা র্যাঙ্কিং মাঠের ৯০ মিনিটের কাছে এসে একেবারে অর্থহীন হয়ে পড়ে। তা নয়তো কী! একদিকে র্যাঙ্কিংয়ের ৩ নম্বরে থাকা শিরোপার অন্যতম দাবিদার স্পেন, যাদের স্কোয়াড ঠাসা ইউরোপ সেরাদের নিয়ে। অন্যদিকে ৬৪ নম্বরে থাকা আফ্রিকার ছোট
২ ঘণ্টা আগে
মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করার পর আজ ছিল ব্রাজিলের খেলোয়াড়দের জন্য বিশ্রামের দিন। সকালে রিকভারি সেশনের পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে পুরো দলকে ছুটি দেওয়া হয়। সেই সুযোগে পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটাতে দেখা যায় দলের বেশ কয়েকজন ফুটবলারকে।
৩ ঘণ্টা আগে
২৫ গজ দূর থেকে নেওয়া এক দুর্দান্ত হাফ ভলি জড়াল জালে। গ্যালারিতে তখন বুনো উল্লাস। এমন একটা নান্দনিক গোলের পর জার্সি খুলে ভোঁ-দৌড় দেওয়া কিংবা দর্শকদের মাঝে ঝাঁপিয়ে পড়াই তো স্বাভাবিক। কিন্তু গোলদাতা ইয়াসিন আয়ারি কেবল হাত দুটো জোড় করলেন, এরপর নতজানু হয়ে চুম্বন করলেন সবুজ ঘাসকে।
৩ ঘণ্টা আগে