ইউরোপা লিগের ফাইনালে জোসে মরিনহো ও সেভিয়ার লক্ষ্য একই ছিল—নিজেদের রেকর্ড অব্যাহত রাখা। কিন্তু দুই পক্ষই যখন ফাইনালে লড়ে, তখন কোনো না কোনো পক্ষকে পরাজয় মেনে নিতে হবে এটাই স্বাভাবিক।
দুই পক্ষের তো আর জয়ের সুযোগ নেই। গতকাল পুসকাস অ্যারেনায় পরাজয়টা মেনে নিতে হয়েছে জোসে মরিনহোকে। ইউরোপা লিগের দুর্দান্ত ফাইনালে টাইব্রেকারে ৪-১ গোলে রোমাকে হারিয়ে নিজেদের রেকর্ডের ধারা অব্যাহত রেখেছে সেভিয়া।
এ নিয়ে সপ্তমবার ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হলো সেভিয়া। আগেই টুর্নামেন্টে সর্বোচ্চ শিরোপার রেকর্ড গড়েছিল তারা। এবার সংখ্যাটিকে আরও বাড়িয়ে নিল। এতে করে ফাইনালে জয়ের হার শতভাগ থাকল তাদের। অন্যদিকে মরিনহোর রোমা হারায় পর্তুগিজ কোচের ইউরোপীয় টুর্নামেন্টের ফাইনালে না হারার রেকর্ড আর জিইয়ে থাকল না। গতকালের আগে ইউরোপীয় ক্লাব ফুটবলের সব টুর্নামেন্ট মিলিয়ে পাঁচবার ফাইনাল খেলে কোনোটিতে হারার রেকর্ড ছিল না।
সেভিয়া রেকর্ড সপ্তমবার চ্যাম্পিয়ন হলেও গতকাল শুরুটা কিন্তু ভালো ছিল না। পুসকাস অ্যারেনায় ৩৪ মিনিটে গোল হজম করেছিল তারা। রোমাকে লিড এনে দেওয়া গোলটি করেছিলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড পাওলো দিবালা। এরপর আর কোনো গোল না হওয়ায় দুই দলই বিরতিতে যায়।
বিরতির পর গোল শোধ দিতে বেশ মরিয়া হয়ে ওঠে সেভিয়া। এবং সেটি পেয়েও যায়। তবে নিজেদের খেলোয়াড়ের গোলে সমতায় নয়, প্রতিপক্ষের কল্যাণে। স্প্যানিশ ক্লাবের একের পর এক চাপে ভুল করতে বাধ্য হন জিনালুকা মানচিনি। ৫৫ মিনিটে নিজেদের জালেই বল জড়িয়ে দেন ইতালিয়ান ডিফেন্ডার। পরে আর গোল না হওয়ায় ম্যাচ যায় অতিরিক্ত সময়ে।
অতিরিক্ত সময়েও কোনো দল গোল করতে না পারলে শিরোপা নির্ধারিত হয় পেনাল্টিতে। আর সেখানেই রোমাকে কাঁদিয়ে নিজেদের রেকর্ড অব্যাহত রাখে সেভিয়া। ৪-১ ব্যবধানের জয়ে রোমার তিন শটের একটি আটকে দেন বিশ্বকাপে মরক্কোকে সেমিতে খেলানোর অন্যতম নায়ক গোলরক্ষক ইয়াসিন বুনু। বাকি দুটির একটি বাইরে এবং অন্যটি গোল হয়। অপর পক্ষে সেভিয়ার চার শটের প্রতিটিই গোল হয়। স্প্যানিশ ক্লাবের জয়সূচক গোলটি আসে বিশ্বকাপে আর্জেন্টিনার চ্যাম্পিয়ন নিশ্চিত করা গনসালো মন্তিয়েলের পা থেকে। প্রথম শটে অবশ্য পোস্টের বাইরে মেরেছিলেন তিনি। কিন্তু প্রতিপক্ষের গোলরক্ষক রুই পাত্রিসিও তাঁর শটের আগেই পোস্ট ছেড়ে বের হয়ে আসায় ফিরতি শটে আর ভুল করেননি আর্জেন্টাইন ডিফেন্ডার।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৪ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে