অর্জনের খাতায় কম নেই অলিভিয়ের জিরুর। ১৯ বছরের পেশাদারি ক্যারিয়ারে লিগ শিরোপা, চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ জিতেছেন। ফ্রান্সের হয়ে স্বাদ পেয়েছেন বিশ্বকাপের। পরিপূর্ণ এক ক্যারিয়ারই কাটালেন ৩৭ বছর বয়সী স্ট্রাইকার।
ক্যারিয়ারের সায়াহ্নে চলে এসেছেন বটে, তবে এখনই বুটজোড়া তুলে রাখছেন না জিরু। অবশ্য মিলান ছাড়ছেন তিনি। চলে যাচ্ছেন যুক্তরাষ্ট্রে। আরও অনেক তারকার মতো ক্যারিয়ারের শেষটা হয়তো মেজর সকার লিগ (এমএলএস) দিয়ে টানবেন।
আজ জিরু নিজেই জানিয়েছেন ইউরোপের ফুটবল ছেড়ে যুক্তরাষ্ট্রে চলে যাওয়ার কথা। নিজেদের অফিশিয়াল এক্স-এ অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছে এসি মিলান। সেই ভিডিও বার্তায় ফরাসি তারকা বলেছেন, ‘আমি আপনাদের এখানে জানাতে চাই, আমি এসি মিলানে আমার শেষ দুটি ম্যাচ খেলব। আমার ক্যারিয়ার চলমান থাকবে, তবে এমএলএসে।’
গত কয়েক সপ্তাহ থেকে বেশ কয়েকটি গণমাধ্যম জানায়, জিরু যোগ দিতে পারেন এমএমএলের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে। যুক্তরাষ্ট্রের ফুটবলে গেলে তাঁকে মাঠে নামতে দেখা যেতে পারে ইন্টার মায়ামির লিওনেল মেসি-লুইস সুয়ারেসদের বিপক্ষে।
জিরুর পেশাদারি ক্যারিয়ার শুরু ২০০৫ সালে। অনেকটা ‘জিরো’ বা শূন্য থেকে আজকের এই অবস্থানে তিনি। শুরুটা হয়েছিল অখ্যাত গ্রেনোবলের হয়ে। এরপর ২০১০-১২ পর্যন্ত ফরাসি ক্লাব মঁপেলিয়রের হয়ে ঝলক দেখানোর পর বড় ক্লাবের প্রস্তাব পেতে থাকেন। ২০১২ সালে যোগ দেন আর্সেনালে। সেখানে ছয় মৌসুম কাটানোর পর চেলসির হয়ে খেলেন ২০১৮-২১ পর্যন্ত। ২০২১-২২ মৌসুমে জিরু যোগ দেন মিলানে। সান সিরোতে প্রথম মৌসুমেই জেতেন সিরি আ।
মিলানের হয়ে গত তিন মৌসুম কাটানো জিরু রোজোনেরি সমর্থকদের উদ্দেশ্যে ভিডিও বার্তায় বলেন, ‘এই তিন বছরে আমি ক্লাবের জন্য যা করেছি সবকিছুর জন্য আমি গর্বিত। এটাই (বিদায়) বলার এখন ঠিক সময়। দুঃখিত, আমি অল্প আবেগপ্রবণ হয়ে পড়ছি। মিলানের হয়ে এই বছর আমার গল্প শেষ হচ্ছে। তবে মিলান চিরদিন আমার হৃদয়ে থাকবে।’
এ মৌসুমে মিলান ৩৬ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে আছে তালিকার দুইয়ে। লিগে তাদের বাকি আছে দুই ম্যাচ। আগামী ১৮ মে তোরিনোর মাঠে খেলবে মিলান। শেষ ম্যাচ খেলবে সালেরনিতানার বিপক্ষে, নিজেদের মাঠে। সেই দুই ম্যাচ পর মিলান অধ্যায় শেষ হবে জিরুর। ইতালিয়ান জায়ান্টদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩০ ম্যাচে ৪৮ গোল করেছেন তিনি।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৮ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে