
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর ঘটনায় অভিযুক্ত চিকিৎসক দলের বিচার প্রক্রিয়া বড় ধরনের ধাক্কা খেল। মামলার একজন মুখ্য বিচারকের বিরুদ্ধে নৈতিকতা সম্পর্কিত আইন লঙ্ঘনের অভিযোগ ওঠে। একটি কেলেঙ্কারির ঘটনায় নিজেকে মামলার কার্যক্রম থেকে প্রত্যাহার করে নেন তিনি। এতে বিচার প্রক্রিয়ার ভবিষ্যৎ বেশ জটিল ও অনিশ্চয়তা দেখা দিয়েছে।
ম্যারাডোনার মৃত্যুতে তাঁর চিকিৎসায় অবহেলার অভিযোগে আর্জেন্টিনার বুয়েনস এইরেসের আদালতে বিচারকাজ চলছে। তাঁর চিকিৎসায় নিয়োজিত আট চিকিৎসাকর্মীর মধ্যে সাতজন এ মামলায় অভিযুক্ত। মূলত ‘ঈশ্বরের বিচারক’ নামে পরিচিতি পাওয়া হুলিয়েতা মাকিনতাচ এই বিচারপ্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন। ‘ডিভাইন জাস্টিস’ নামে একটি মিনি সিরিজ বানাতে কয়েক মাসব্যাপী এই বিচারকাজ ক্যামেরায় ধারণ করিয়েছেন। বিতর্কিত এই সিরিজে অভিনয়ও করেছেন তিনি।
সিরিজটির বিষয়বস্তু ছিল চলমান বিচার প্রক্রিয়া ঘিরে। প্রকাশিত হওয়ার পর শুরু হয় বিতর্ক। মাকিনতাচের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণ, প্রভাব খাটানো ও ঘুষ নেওয়ারও অভিযোগ ওঠে। কিছু ফুটেজ আদালতের অনুমতি ছাড়াই রেকর্ড করা হয়েছে, যা আদালতের নিয়মের লঙ্ঘন।
মাকিনতাচের অপেশাদার আচরণ দেখে আদালতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি পাত্রিসিও ফেরারি বলেন, ‘আপনি একজন বিচারকের মতো নয়, একজন অভিনেত্রীর মতো আচরণ করছেন।’ বিচারক পরিবর্তনের ফলে এখন আজ আদালত সিদ্ধান্ত নেবে বিচার কার্যক্রম চালিয়ে নেওয়া হবে নাকি বাতিল করে নতুন করে শুরু করতে হবে।
আদালত মনে করছে, বিচারক মাকিনতাচের অপসারণ আর্জেন্টিনার বিচারব্যবস্থার জন্য এক বিরাট লজ্জার বিষয়। এতে পুরো বিচার প্রক্রিয়া নষ্ট হয়ে যেতে পারে, যা সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা নজরে রেখেছে। মামলার কিছু বাদী দাবি করেছেন, এই পরিস্থিতিতে নতুন করে বিচার শুরু করাই যুক্তিযুক্ত হবে।
ম্যারাডোনার সাবেক সঙ্গী ভেরোনিকা ওজেদারকে আইনজীবী মারিও বাউদ্রি বলেন, ‘এখন সবাই মনে করছে পুরো প্রক্রিয়াটাই প্রশ্নবিদ্ধ। তাই নতুন করে শুরু করাই সবচেয়ে স্বাস্থ্যকর সিদ্ধান্ত।’
মস্তিষ্কে অস্ত্রোপচার থেকে সেরে ওঠার প্রক্রিয়ার মধ্যে থাকাকালে ২০২০ সালের নভেম্বরে ৬০ বছর বয়সে মারা যান ম্যারাডোনা। অস্ত্রোপচারের পর বুয়েনস এইরেসে একটি ভাড়া করা বাড়িতে তাঁর চিকিৎসা চলছিল। কৌঁসুলিরা সেখানে তাঁর চিকিৎসায় অবহেলার অভিযোগ তোলেন সাত চিকিৎসাকর্মীর বিরুদ্ধে।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে