এক সপ্তাহ ধরেই আলোচনা হচ্ছিল সৌদি আরবে যাচ্ছেন করিম বেনজেমা। গত পরশু রিয়াল মাদ্রিদ তাঁদের শিষ্যের ক্লাব ছাড়ার বিষয় নিশ্চিত করলে তার সত্যতাও মিলে। আজ জানা গেছে, আল ইত্তিহাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ৩ বছরের চুক্তি সেরেছেন তিনি।
বেনজেমার চুক্তির বিষয়টি এক সূত্রের মাধ্যমে রয়টার্স নিশ্চিত করেছে। সূত্র বলেছেন, ‘আল ইত্তিহাদের সঙ্গে ৩ বছরের জন্য চুক্তি করেছেন বেনজেমা।’ যার অর্থ, ২০২৫ সালের জুন পর্যন্ত খেলবেন তিনি। চাইলে, ২০২৬ পর্যন্তও খেলতে পারবেন তিনি।
অন্যদিকে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, সৌদি ক্লাবের সঙ্গে চুক্তি করায় ক্রিস্টিয়ানো রোনালদোর পর পারিশ্রমিক পাওয়া বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ খেলোয়াড় হবেন তিনি। চুক্তির অঙ্কটা সঠিকভাবে জানা না গেলেও ধারণা করা হচ্ছে তিন বছরে তিনি ২২০ মিলিয়ন ইউরোর কম হবে না। এমনকি অর্থের পরিমাণ সর্বোচ্চ ৩২০ মিলিয়ন ইউরোও হতে পারে। প্রতি বছর ১০০ মিলিয়ন ইউরোর সঙ্গে ২০ মিলিয়ন ইউরো বোনাস পেতে পারেন তিনি। বোনাসের অঙ্কটা অ্যাম্বাসেডর হিসেবে পাবেন ২০৩০ বিশ্বকাপ সৌদি আরব নিলাম করার জন্য।
রিয়ালের হয়ে ১৪ মৌসুম কাটিয়েছেন বেনজেমা। স্প্যানিশ ক্লাবের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে ৬৪৭ ম্যাচ খেলেছেন ৩৫ বছর বয়সী স্ট্রাইকার। গোল করেছেন ৩৫৩ টি। শুধু ক্রিস্টিয়ানো রোনালদোই গোলের বিচারে তাঁর উপরে আছেন।
রিয়ালের হয়ে ৫টি চ্যাম্পিয়নস লিগ, ৪ টি লা লিগার সঙ্গে ৩টি কোপা দেল রে জিতেছেন বেনজেমা। আর ২০২১-২২ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য জিতেছেন বিশ্বের সেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি অর।
আল ইত্তিহাদের সঙ্গে চুক্তি করায় পুরোনো বন্ধুর দেখা পাচ্ছেন বেনজেমা। তবে সতীর্থ নয় প্রতিপক্ষ হিসেবে। রিয়ালের কিংবদন্তি রোনালদোর সঙ্গে। পাঁচবারের ব্যালন ডি অরজয়ী গত মৌসুম ধরে খেলছেন আল নাসরের হয়ে। এ দুজনই নন আরও বেশ কিছু তারকা খেলোয়াড়কে দেখা যেতে পারে সৌদি প্রো লিগে। ইতিমধ্যে লিওনেল মেসি, টনি ক্রুস, লুকা মদরিচ, সার্জিও বুসকেটসসহ অনেক তারকা ফুটবলারকে প্রস্তাব দিয়েছে সৌদির ক্লাবগুলো।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
২ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে