
৪৮ দলের বিশ্বকাপ হবে ২০২৬-এ। ৩২ থেকে আরও ১৬টি দল বাড়িয়ে ৪৮ দলের বিশ্বকাপ শুরুর বাকি এখনো ১৪ মাস। কিন্তু এরই মধ্যে আলোচনায় ২০৩০ সালের ৬৪ দলের বিশ্বকাপ! ফুটবলের এই মহাযজ্ঞকে আরও বাড়িয়ে দেওয়ার চিন্তা-ভাবনা যখন ফিফার, তখনই ৬৪ দল নিয়ে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকার ফুটবলের অভিভাবক সংস্থা কনমেবল। ২০৩০ বিশ্বকাপেই অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়িয়ে ৬৪ করতে চায় কনমেবল।
গত ৬ মার্চ ফিফার অনলাইন কাউন্সিলে উরুগুয়ের এক প্রতিনিধি ২০৩০ সালে বিশ্বকাপে ৬৪ দল রাখার প্রস্তাব দেন। পরে যে প্রস্তাবকে ‘বাজে পরিকল্পনা’ বলে উড়িয়ে দেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। তিনি বলেন, ‘আমি মনে করি এটা বাজে পরিকল্পনা। এই প্রস্তাব আপনাদের চেয়ে আমার কাছে বেশি বিস্ময়কর।’
উয়েফার কাছে যা ‘বাজে’ পরিকল্পনা, সেটাকেই সাদরে আমন্ত্রণ জানাচ্ছে কনমেবল। উয়েফা সভাপতির আপত্তিকে আমলে না নিয়ে এবার ৬৪ দলের বিশ্বকাপ আয়োজনের আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে কনমেবল। সংস্থাটির হয়ে এ প্রস্তাব সামনে এনেছেন কনমেবল সভাপতি আলেহান্দ্রো ডমিংগেজ। কনমেবলের ৮০তম সাধারণ কংগ্রেসে গতকাল নিজের উদ্বোধনী ভাষণে ডমিংগেজ বলেন, ‘আমরা নিশ্চিত যে শতবর্ষ উদ্যাপনটি দারুণ কিছু হতে যাচ্ছে। কারণ, ১০০ বছর শুধু একবারই উদ্যাপন করার সুযোগ পাওয়া যায়। আর এই কারণেই আমরা প্রথমবারের মতো তিনটি মহাদেশে ৬৪ দল নিয়ে শতবার্ষিকী আয়োজনের প্রস্তাব করছি।’
২০৩০ সালের বিশ্বকাপ হবে তিন দেশ স্পেন, পর্তুগাল ও মরক্কোয়। এ ছাড়াও ফিফা বিশ্বকাপের শত বছর পূর্তিতে সে বিশ্বকাপের একটি করে ম্যাচ হবে ১৯৩০ বিশ্বকাপের আয়োজক দেশ উরুগুয়ে, চ্যাম্পিয়ন দেশ আর্জেন্টিনা এবং লাতিন আমেরিকার আরেক দেশ প্যারাগুয়েতে। কনমেবলের প্রস্তাব ফিফা মেনে নিলে লাতিন আমেরিকা থেকে ১০ দল বিশ্বকাপ খেলার সুযোগ পাবে। যার অর্থ কনমেবলের সদস্যভুক্ত সব দলই বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। সব দেশই বিশ্বকাপ খেলার স্বাদ পাবে—এই ভাবনা থেকে কনমেবলের ৬৪ বিশ্বকাপের প্রস্তাবও বলে উল্লেখ করেছেন ডমিংগেজ, ‘এটি সব কটি দেশকে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতার সুযোগ করে দেবে। ফলে পৃথিবীর কেউই উদ্যাপনের বাইরে থাকবে না।’

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩২ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে