যাত্রাটা অবশেষে থামল আর্জেন্টিনার। টানা ১৪ ম্যাচ পর অপরাজিত থাকার কীর্তিটা। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে উরুগুয়ের কাছে ২–০ গোলে হেরে। এতে করে ব্রাজিলের পর আর্জেন্টিনাকেও সমান ব্যবধানে তিক্ত স্বাদ দিল উরুগুয়ে।
দুই দলের একই বিন্দুতে মিলে যাওয়ার আগে তাদের চিত্রটা ছিল ভিন্ন। সর্বশেষ ম্যাচে আর্জেন্টিনার জয়ের বিপরীতে ব্রাজিলের হার ছিল। সর্বশেষ ম্যাচে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ২–০ ব্যবধানেই হারিয়েছিল উরুগুয়ে। আর এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।
সেটিও আবার ঘরের মাটিতেই হার দেখল আর্জেন্টিনা। লা বোম্বনেরা স্টেডিয়ামে শুরু থেকেই বল পজিশনে এগিয়ে আর্জেন্টিনা খেলা শুরু করলেও কাজের কাজটি করতে পারেনি তারা। ম্যাচে কোনো গোলই করতে পারেনি স্বাগতিকেরা। অবশ্য প্রথমার্ধে দুই দলই তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি। তবে বিরতিতে যাওয়ার আগে একটি সুযোগ পেয়ে দুর্দান্ত কাজে লাগিয়েছেন উরুগুয়ের ডিফেন্ডার রোনালদো আরাউহো।
৪১ মিনিটে দলকে উদ্যাপনের মুহূর্ত এনে দেন আরাউহো। মাতিয়াস ভিনার পাস থেকে বক্সে বল পেয়ে কোনাকুনি শটে আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে পরাস্ত করেন বার্সেলোনা ডিফেন্ডার। বিরতির পর গোল শোধ দেওয়ার বিপরীতে উল্টো আরেকটি গোল হজম করে আর্জেন্টিনা। ডারউইন নুনেজের গোলের পর ম্যাচেরও সমাপ্তি হয়। ৮৭ মিনিটে দলের দ্বিতীয় গোলটি করেন উরুগুয়ের স্ট্রাইকার।
এই হারে বিশ্বকাপে সৌদি আরবের পর প্রথম হার দেখল আর্জেন্টিনা। তিনবারের বিশ্বচ্যাম্পিয়নদের তিক্ত স্বাদটি দিয়েছে ঘরেরই এক সন্তান। উরুগুয়ের ডাগ আউটে দাঁড়ানো মার্সেলো বিয়েলসা। আজকের ম্যাচে দুর্দান্ত কৌশলে মেসিকে কড়া পাহারায় রেখেছিলেন তিনি। তাঁর কৌশলের কাছেই মেসি আজ পরাজিত হয়েছেন। কেননা, গত বছরের নভেম্বরের পর এই প্রথম জাতীয় দলের হয়ে গোল করতে পারলেন না অষ্টম ব্যালন ডি অর বিজয়ী।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৭ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৭ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪২ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে