
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
নেইমারের শৈশবের ক্লাব সান্তোস গতকাল আনুষ্ঠানিকভাবে তাঁর সঙ্গে চুক্তি নবায়নের কাজ চূড়ান্ত করে। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’র গতকালের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সান্তোসে থাকছেন তিনি। শিগগির আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে সান্তোসের সূত্রের বরাতে গ্লোবো জানিয়েছে। সান্তোসের সঙ্গে নেইমারের আগের চুক্তির মেয়াদ ছিল গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত। গত কয়েক সপ্তাহে আলাপ-আলোচনা করে চুক্তিটা আরও এক বছর বাড়ানো হয়েছে বলে জানা গেছে।
প্রায় দুই দশক বার্সেলোনায় কাটানোর পর ২০২১ সালে মেসি চলে যান প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি)। নেইমারকে চার বছর সতীর্থ হিসেবে পেয়েছিলেন মেসি। পিএসজিতে মেসি-নেইমার দুই বছর সতীর্থ ছিলেন। পিএসজির পরিবেশ বিষাক্ত হয়ে যাওয়ায় মেসি ২০২৩ সালে চলে যান ইন্টার মায়ামিতে।
মেসি পিএসজি ছাড়ার দুই মাসের মাথায় নেইমার চলে যান আল হিলালে। তবে আল হিলালের সঙ্গে দুই বছর ফুরোনোর আগেই চুক্তি বাতিল করে সৌদি ক্লাবটি। চোটে জর্জর নেইমার আল হিলালের জার্সিতে কেবল সাত ম্যাচ খেলতে পেরেছিলেন। তারপর গত বছরের জানুয়ারিতে সান্তোসে ফেরেন তিনি। দীর্ঘ এক যুগ পর শৈশবের ক্লাবে ফেরার পর দুবার চুক্তি করেছিল সান্তোস। আগের দুই চুক্তি ছয় মাসের জন্য থাকলেও নতুন চুক্তিটা এক বছরের জন্য হতে যাচ্ছে। যার ফলে মেসির সঙ্গে লুইস সুয়ারেজ, জর্দি আলবাদের পুনর্মিলন হলেও ইন্টার মায়ামিতে নেইমারের আর যাওয়া হচ্ছে না।
সান্তোসের হয়ে দুই মেয়াদে সব মিলিয়ে ২৫৩ ম্যাচ খেলেছেন নেইমার। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ১৪৭ গোলের পাশাপাশি ৭০ গোলে অ্যাসিস্ট করেছেন। ২০২৫ সালে ফেরার পর খেলেছেন ৩০ ম্যাচ। এবারও চোট তাঁর পিছু ছাড়ছে না। বর্তমানে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের পুনর্বাসনপ্রক্রিয়ার কার্যক্রম চলছে। কদিন আগে তাঁর হাঁটুতে অস্ত্রোপচার হয়েছে। সান্তোসের মেডিকেল টিম ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের দেখাশোনা করছে।
নেইমার ফেরার পর সান্তোস অবনমনের হাত থেকে রেহাই পেয়েছে। ব্রাজিলিয়ান সিরি ‘আ’তে গত বছর ৩৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে থেকে শেষ করে তাঁর দল। সাধারণত পয়েন্ট তালিকায় ২০ দলের মধ্যে ১৭ থেকে ২০ নম্বর দল অবনমনে চলে যায়। গত বছরের সিরি ‘আ’তে ২০ ম্যাচে ৮ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১ গোলে।

অনেকটা একা হাতে ভারতকে সেমিফাইনালের টিকিট এনে দিলেন সাঞ্জু স্যামসন। যে ভারত কিছুদিন আগেও ছিল খাদের কিনারায়। স্বাগতিক হওয়ার পাশাপাশি টি-টোয়েন্টি বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন তকমাও ফ্যাকাশে হতে থাকে। দক্ষিণ আফ্রিকা আগে সেমিফাইনাল নিশ্চিত করায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের লড়াইটি হয়ে দাঁড়ায় অঘোষিত কোয়
৯ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনাল থেকে আগেই ছিটকে গেছে জিম্বাবুয়ে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আজ সিকান্দার রাজার দল নিয়মরক্ষার ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তবে চাইলেও যে জিম্বাবুয়ে নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারছে না।
১০ ঘণ্টা আগে
সবার নজর এখন মধ্যপ্রাচ্যে। যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর পাল্টা জবাব দিচ্ছে ইরানও। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) পর বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও চিন্তিত হয়ে পড়েছে।
১১ ঘণ্টা আগে
না ফেরার দেশে চলে গেলেন মাহমুদউল্লাহ রিয়াদের শৈশবের কোচ। বাংলাদেশের অন্যতম সেরা ক্রিকেটার হওয়ার পেছনে যাঁর অবদান, তাঁর মৃত্যুতে প্রাণ কাঁদছে মাহমুদউল্লাহর। কোচের মৃত্যুতে আবেগী পোস্ট দিয়েছেন বাংলাদেশের এই সাবেক মিডল অর্ডার ব্যাটার।
১২ ঘণ্টা আগে