
রোমাঞ্চ, উত্তাপ, আক্রমণ, প্রতিআক্রমণ—কী ছিল না এই ম্যাচে। টেবিলের শীর্ষে থাকা দুই দলের লড়াইয়ে এমনই তো হওয়ার কথা। যা গ্যালারিতে থাকা সমর্থকদের আবেগ, উৎসাহ ও স্নায়ুর চাপ বাড়িয়ে দেবে। সেসবই দেখা গেল বটে, তবে পুরো আলোটা দিনশেষে কেড়ে নিলেন দোরিয়েলতন গোমেস। তাঁর হ্যাটট্রিকে ফর্টিস এফসিকে ৩-২ গোলে হারিয়ে এককভাবে বাংলাদেশ ফুটবল লিগের শীর্ষে উঠল বসুন্ধরা কিংস।
আজকের ম্যাচের আগে লিগে দুই দলই সমান পয়েন্ট নিয়ে যৌথভাবে ছিল শীর্ষে। শিরোপার লড়াইয়ে তাই অঘোষিত ‘ফাইনাল’ হয়ে দাঁড়ায় এই ম্যাচ। যে জিতবে তার পথটাই পরিষ্কার। এমন সমীকরণে একে অপরকে ছাড় দিতে চাইবে না কোনো দলই।
কিংস অ্যারেনায় বসুন্ধরা কিংসের বানানো মাঠ হলেও আজকের জন্য তা ছিল ফর্টিসের। ‘নিজেদের মাঠে’ ১৯ মিনিটের মাথায় এগিয়ে যায় তারা। তাতে অবশ্য কিংস ডিফেন্ডার ইমানুয়েল টনির ভুলের দায়ই বেশি। তাঁর কাছ থেকে বল কেড়ে নিয়ে দারুণ এক থ্রু পাস দেন পা ওমর বাবু। নিখুঁত ফিনিশিংয়ে কিংস গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে নাটমেগ করতে কোনো অসুবিধা হয়নি ওনিয়েকাচি ওকাফোরের।
অথচ সেই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি ফর্টিস। চার মিনিটের ভেতর ম্যাচে ফেরার সুযোগ পায় কিংস। সেই সুযোগটি এনে দেন ফর্টিসের ডিফেন্ডার আব্দুল্লাহ ওমর সজীব। রাকিব হোসেনকে বক্সের ভেতর ফেলে দিলে রেফারি বাজান পেনাল্টির বাঁশি। স্পট কিক থেকে সমতা ফেরান দোরিয়েলতন।
খেলার মাঝপথে মাঠের ফুটবল ছাপিয়ে বড় হয়ে ওঠে উত্তেজনা। ৩৩ মিনিটে কিংসের অর্ধে পা ওমর বাবুকে রিমনের ট্যাকলকে কেন্দ্র করে তর্কে জড়িয়ে পড়েন দুই দলের ফুটবলাররা। পরিস্থিতি সামলাতে রেফারিকে বেশ বেগ পেতে হয়; সাইড বেঞ্চ থেকে তর্কে জড়িয়ে হলুদ কার্ড দেখেন ফর্টিসের আতিকুর রহমান ফাহাদ।
বিরতির পর লড়াইয়ে খানিকটা এগিয়ে যাওয়ার সুবাস শুরু থেকেই দিতে থাকে কিংস। ৫২ মিনিটে বাঁ প্রান্ত দিয়ে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রসে পা ছুঁইয়ে তাদের এগিয়ে দেন দোরিয়েলতন। এরপরই বাড়তে থাকে নাটকীয়তা।
৭৫ মিনিটে দাওয়া শেরিংয়ের কর্নার থেকে দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান অনন্ত তামাং। সমতায় ফেরে ফর্টিস, আর গ্যালারিতে শুরু হয় বাদানুবাদ। ফর্টিসের সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হয়নি। ৭৮ মিনিটে আবারও ম্যাজিক দেখান দোরিয়েলতন। সানডে ইমানুয়েলের থ্রু পাস ধরে বাঁ প্রান্ত দিয়ে এগিয়ে যান ফাহিম। তাঁর বাড়ানো পাসে নিজের হ্যাটট্রিক পূরণ করতে কোনো অসুবিধা হয়নি দোরিয়েলতনের। লিগে এটি তাঁর প্রথম হ্যাটট্রিক ও ১৩তম গোল।
শেষ দিকে সমতা ফেরানোর ভালো এক সুযোগ পেয়েছিল ফর্টিস। তবে তা কাজে লাগাতে পারেননি ওকাফোর। তাই পূর্ণ ৩ পয়েন্ট পেয়ে মাঠ ছাড়ে কিংস। ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। ২১ পয়েন্ট নিয়ে দুইয়ে ফর্টিস।
মুন্সিগঞ্জে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। আকাশি-নীলদের হয়ে জোড়া গোল করেন এমেকা ওগবুগ। ১১ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে আছে মারুফুল হকের দল। গাজীপুরে দিনের আরেক ম্যাচে তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে পিডব্লিউডি এসসির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে আরামবাগ ক্রীড়া সংঘ।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৮ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে