এবারের বিশ্বকাপটা দুর্দান্তভাবে শুরু করেছিল সুইডেনের মেয়েরা। টানা পাঁচ ম্যাচ জিতে পঞ্চমবারের মতো সেমিফাইনালের উঠেছিল তারা। কিন্তু টানা দ্বিতীয়বার সেমির গেরো কাটাতে পারল না সুইডিশরা।
২০০৩ সালের পর দ্বিতীয়বারের মতো ফাইনালের উঠার সুযোগ পাওয়ার ম্যাচে ২–১ গোলে হেরেছে সুইডেন। শেষ মুহূর্তের নাটকীয় জয়ে প্রথমবারের মতো ফাইনালে উঠেছে স্পেন। ফাইনালে উঠায় স্পেনের মেয়েরা নিশ্চয়ই এবার স্বপ্ন দেখতে পারেন জাভি হার্নান্দেজ–আন্দ্রেস ইনিয়েস্তার মতো।
২০১০ সালে প্রথমবার বিশ্বকাপের ফাইনালে উঠে চ্যাম্পিয়ন হয়েছিলেন জাভি–ইনিয়েস্তারা। এবার একই পথে আছেন স্পেনের মেয়েরাও। ফাইনালে উঠার ম্যাচে সুইডেন ছিল কঠিন প্রতিপক্ষ। নক আউট পর্বে টানা দুই ম্যাচে দুই বিশ্বচ্যাম্পিয়নকে বিদায় করে দিয়েছিল তারা। তাদেরই মুখোমুখি হয়েছিল আজ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো সেমিতে উঠা স্পেন। তাই খেলার আগে প্রতিপক্ষকে সমীহ করার কথাই জানিয়েছিলেন গতকাল সংবাদ সম্মেলনে আসা ফরোয়ার্ড হেন্নি হেরমোসো।
হেরমোসো সমীহের কথা জানালেও মাঠের খেলায় ঠিকই জিতলেন তাঁরা। প্রথমার্ধে কোনো দলই তেমন গোলের সুযোগ তৈরি করতে পারেনি। ৪২ মিনিটে সুইডেন গোলের সুযোগ পেলে বক্সের ভেতর থেকে নেওয়া ফ্রিডোলিনা রোল্ফোর শট প্রতিহত করেন স্পেনের গোলরক্ষক কাতালিনা থমাস। এরপরেই গোলশূন্যে সমতায় বিরতিতে যায় দুই দল।
বিরতি শেষে ৬৯ মিনিটে এগিয়ে যাওয়ার দুর্দান্ত সুযোগ পেয়েছিল স্পেন। বাঁ প্রান্ত থেকে জেনিফার হারমোসো বক্সে ক্রস বাড়ান আলবা রেডোনডোর উদ্দেশ্যে। প্রতিপক্ষের ডিফেন্ডার কড়া পাহারায় রাখায় সে সময় ঠিকভাবে বল গোলবারে রাখতে না পারলেও ফিরতি একটা সুযোগ পেয়েছিলেন তিনি। গোলমুখে রাখলেই এগিয়ে যেত তাঁরা। সতীর্থ সালমা পারাউয়েলো তাঁকে সেই সুযোগ দিলে বাইরে মেরে সুযোগ নষ্ট করেন তিনি।
তবে ১২ মিনিট পরে ঠিকই এগিয়ে যায় স্পেন। কোয়ার্টার ফাইনাল ম্যাচের জয়ের নায়ক সালমা ৮১ মিনিটে গোল করেন। বক্সের ভেতরে কয়েকজনের জটলার মধ্যে থেকে ডান পায়ে দুর্দান্ত শটে গোল করেন তিনি। তাঁর গোলের পরই ম্যাচের নাটকীয়তা শুরু হয়। ১–০ গোলে এগিয়ে থেকে যখন স্পেন উদ্যাপনের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই তাদের স্তব্ধ করে দেন সুইডিস রেবেকা ব্লমকভিস্ট। তবে ৮৮ মিনিটে সুইডেনের সমতায় ফেরানো উল্লাস মুহূর্তেই ফিকে হয়ে যায়। ফিরতি মিনিটেই যে ওলগা কারমোনা ইতিহাস গড়া গোল করেন। তাঁর গোলেই প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে উঠেছে স্পেন। পরে যোগ করা ৭ মিনিটে চেষ্টা করেও গোল শোধ দিতে পারেনি সুইডেন।
এতে করে চতুর্থবারের মতো সেমিফাইনাল থেকে বিদায় নিতে হলো সুইডেনকে। এর আগে ১৯৯১,২০১১ ও ২০১৯ বিশ্বকাপেও একই পরিণতি হয়েছিল তাদের। আর ২০০৩ সালে ট্রফি জয়ের সুবর্ণ সুযোগ পাওয়ার ম্যাচে ২–১ গোলে জার্মানির কাছে হেরে যায় তারা।

বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২১ মিনিট আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৪ ঘণ্টা আগে