
তৃতীয় ধাপে টিকিট বিক্রি শুরুর প্রথম ২৪ ঘণ্টায় আবেদন পড়েছে ৫০ লাখেরও বেশি। এই পরিসংখ্যানই বলে দেয় ২০২৬ বিশ্বকাপ টিকিটের চাহিদা কেমন। তুমুল চাহিদার সঙ্গে সমালোচনাও আছে বেশ। অস্বাভাবিক দাম হওয়ায় বিশ্বকাপ টিকিট নিয়ে ফিফাকে ধুঁয়ে দিচ্ছেন সমর্থকরা। এই ইস্যুতে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থাকে ‘বিশ্বাসঘাতক’ বলে মন্তব্য করেছে ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই)।
বিশ্বকাপের টিকিটের মাত্রাতিরিক্ত দাম নিয়ে এবার মুখ খুললেন নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি। ফিফার সমালোচনা করতে ছাড়েননি তিনি। সেই সঙ্গে নিউইয়র্কবাসীর জন্য টিকিটের দাম কমাতে ফিফার প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। ফাইনালসহ মোটা আটটি ম্যাচ হবে এই শহরে।
মামদানি বলেন, ‘যুক্তরাষ্ট্রের সবচেয়ে ব্যয়বহুল শহর হলো নিউইয়র্ক। বিশ্বকাপকে সামনে রেখে এখানকার মানুষের উত্তেজনা অনেক বেশি। কিন্তু টিকিটের দাম তো অনেক বেশি। ফিফা চাহিদা ও সময়ের উপর ভিত্তি করে বারবার দাম বাড়াচ্ছে। আমি বলতে চাই, স্থানীয় দর্শকদের জন্য যেন ছাড় দেওয়া হয়। ইতিপূর্বে বিভিন্ন বিশ্বকাপে আমরা সেটাই দেখেছি।’
নিউইয়র্ক মেয়রের চাওয়া, টিকিটের অস্বাভাবিক দামের জন্য যেন আগ্রহী কেউকে ঘরে বসে খেলা দেখতে না হয়, ‘আমার আহ্বান থাকবে, সমর্থকদের জন্য যেন নির্দিষ্ট সংখ্যক টিকিট সংরক্ষণ করা হয়। ফিফা কিছু টিকিট নির্দিষ্ট দামে বিক্রি করবে। এটা দর্শকদের জন্য সুখবর। এখনো অনেক কাজ বাকি আছে। বিশ্বকাপ কেবল পর্দায় দেখার জন্য হোক আমরা সেটা চাই না। আমরা চাই মানুষ মাঠে বসে খেলা দেখুক, গ্যালারিতে ভীড় থাকুক।’
আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ ফুটবলের ২৩ তম আসর। গ্রুপ পর্বের বিভিন্ন ম্যাচের টিকিটের মূল্য সর্বনিম্ন ১৮০ ডলার থেকে ৭০০ ডলারের মধ্যে। অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ২১ হাজার ৯৫৫ থেকে ৮৫ হাজার ৩৮৪ টাকা।
১৯ জুলাই নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনাল হবে। শিরোপা নির্ধারণী ম্যাচ দেখতে ভক্তদের খরচ করতে হবে আরও অনেক বেশি অর্থ। ফাইনালের সবচেয়ে কম দামি টিকিটের জন্য খরচ করতে হবে ৪ হাজার ১৮৫ ডলার বা ৫ লাখ ১০ হাজার টাকা। সবচেয়ে দামি টিকিট কেনার জন্য গুনতে হবে ৮ হাজার ৬৮০ ডলার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১০ লাখ ৫৭ হাজার ৭৬৪ টাকা।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৮ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে