নিজের শঙ্কাটাই সত্যি হয়েছে আন্তোনিও কন্তের। দুই সপ্তাহ আগে নিজেই জানিয়েছিলেন টটেনহাম হয়তো তাঁকে মৌসুম শেষের আগে বরখাস্ত করতে পারে। সেই শঙ্কাটার প্রমাণই গতকাল হাতেনাতে পেয়েছেন তিনি।
তবে বরখাস্ত নয়, দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে কন্তের শঙ্কা সত্যি হয়েছে। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে টটেনহাম জানিয়েছে, আমরা ঘোষণা করছি যে প্রধান কোচ আন্তোনিও কন্তে সমঝোতার মাধ্যমে ক্লাব ছেড়েছে। কন্তের প্রথম মৌসুমে আমরা চ্যাম্পিয়নস লিগের যোগ্যতা অর্জন করেছিলাম। এ জন্য আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি এবং তার ভবিষ্যতের মঙ্গল কামনা করছি।’
আন্তর্জাতিক বিরতির আগে ক্লাবের মালিক ও খেলোয়াড়দের প্রকাশ্য সমালোচনা করায় শঙ্কাটা আরও বেশি জোরালো হয়েছিল। কন্তের পরিবর্তে এখন বাকি মৌসুম দায়িত্ব পালন করবেন তারই সহকারী ক্রিস্টিয়ান স্তেলিনি। ২০২১ সালের নভেম্বরে টটেনহামের দায়িত্ব নিয়েছিলেন কন্তে।
স্তেলিনির অধীনে বাকি মৌসুম ভালোভাবে শেষ করার কথা জানিয়েছেন টটেনহামের মালিক ড্যানিয়েল লেভি। তিনি বলেছেন, ‘প্রিমিয়ার লিগে এখনও ১০ ম্যাচ বাকি রয়েছে। এতে চ্যাম্পিয়নস লিগে জায়গা পাওয়ার সুযোগটা আমাদের হাতেই আছে। আমাদের একসঙ্গে সবাইকে এগিয়ে আসতে হবে। যাতে ক্লাব ও সমর্থকদের জন্য সম্ভাব্য সর্বোচ্চ স্থানে থেকে লিগ শেষ করতে পারি।’
প্রিমিয়ার লিগে বর্তমানে চতুর্থ স্থানে রয়েছে টটেনহাম। ২৮ ম্যাচে ৪৯ পয়েন্ট তাদের। চ্যাম্পিয়নস লিগে সুযোগ পেতে হলে বাকি মৌসুমটা দুর্দান্ত খেলতে হবে স্পার্সদের। কারণ ২৬ ম্যাচে ৪৭ পয়েন্টে নিয়ে পাঁচে থাকা নিউক্যাসল তাদের ঘাড়ের উপর নিশ্বাস ফেলেছে। আর ২৮ ম্যাচে ৬৯ পয়েন্টে শীর্ষে আছে আর্সেনাল।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
৩ ঘণ্টা আগে