লিওনেল মেসির প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছাড়ার পর পেরিয়ে গেছে কয়েক মাস। মেসি এখন দারুণ সময় কাটাচ্ছেন ইন্টার মায়ামিতে। তবু সাবেক ক্লাবের কিছু ঘটনার রেশ রয়ে গেছে এখনো। তেমন এক ঘটনা নিয়ে ক্ষোভ ঝারার পর পিএসজি প্রধানের থেকে কড়া জবাব পেয়েছেন মেসি।
গত বছরের ১৮ ডিসেম্বর কাতার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ফ্রান্স-আর্জেন্টিনা। ধ্রুপদী সেই ফাইনালে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপর থেকেই যেন ফ্রান্সের ‘শত্রু’ হয়ে যায় আর্জেন্টিনা দল। প্রভাব পড়েছিল মেসির ওপরও। এ ব্যাপারে কদিন আগে ওলগা চ্যানেলে এক সাক্ষাৎকার দিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসি তখন বলেন, ‘আর্জেন্টিনার বিশ্বকাপের ২৫ জনের মধ্যে আমিই একমাত্র খেলোয়াড়, যে ক্লাব থেকে কোনো স্বীকৃতি পায়নি।’
মেসির এমন বক্তব্যের পর পাল্টা জবাব দিয়েছেন পিএসজি প্রধান নাসের আল খেলাইফি। তার মতে, মেসিকে তাদের ফোকাসে রাখা হতো। যেখানে সাত বারের ব্যালন ডি অর জয়ীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছিল পিএসজি। একই সঙ্গে খেলাইফি এক পুরোনো ঘটনার কথাও যেন মনে করিয়ে দিয়েছেন। যেখানে বিশ্বকাপের পর মেসি পিএসজির অনুশীলন ক্যাম্পে ফিরলে তাঁকে ‘গার্ড অব অনার’ দেওয়া হয়েছিল। খেলাইফি বলেন, ‘আমরা অনুশীলনে মেসিকে নিয়ে উদযাপন করি। তার সঙ্গে আলাদাভাবেও উদযাপন করি। যখন আমরা কোনো ভিডিও প্রকাশ করি, আপনারা তো সবই দেখেছেন। একই সঙ্গে বলছি যে আমরা ফরাসি ক্লাব। স্টেডিয়ামে উদযাপন করা কঠিন। সে যে দলকে (ফ্রান্স) হারিয়েছে, তাকে সম্মান জানানো উচিত। ফ্রান্স দলে তার সতীর্থ রয়েছে।’
২০২১ থেকে ২০২৩ পর্যন্ত পিএসজিতে খেলেছেন মেসি। মায়ামির জার্সিতে ৭৫ ম্যাচ খেলে ৩২ গোল করেছেন ও ৩৫ গোলে অ্যাসিস্ট করেছেন। দুটো লিগ ওয়ান, একটি ট্রফি দেস চ্যাম্পিয়নস-তিনটি শিরোপা পিএসজির জার্সিতে জিতেছেন মেসি। আর ইন্টার মায়ামিতে খেলার এক মাসের মধ্যেই জিতেছেন লিগ কাপ। মায়ামির ইতিহাসে যা প্রথম কোনো মেজর শিরোপা।

বিশ্বকাপের ইতিহাসে সাতবার খেলার যোগ্যতা অর্জন করলেও তিউনিসিয়া কখনো গ্রুপ পর্বের বাধা পার হতে পারেনি। ২১ জুন জাপানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে মাঠে নামবে উত্তর আফ্রিকার দলটি, তবে ততক্ষণে ডাগআউটে দেখা যাবে নতুন কোনো মুখ।
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে চলমান বিশ্বকাপে ১০ নম্বর নয়, বরং ১৯ নম্বর জার্সিই পরবেন লামিনে ইয়ামাল। মূলত স্পেন জাতীয় দলে জার্সি নম্বর বণ্টনের নিয়মের কারণেই এই জার্সি পরে মাঠ মাতাতে দেখা যাবে বার্সেলোনার এই স্প্যানিশ উইঙ্গারকে।
১ ঘণ্টা আগে
কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২ ঘণ্টা আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
২ ঘণ্টা আগে