
সিঙ্গাপুর ম্যাচ নিয়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের যেন তর সইছে না। হামজা চৌধুরী, জামাল ভূঁইয়ারা ভুটানের বিপক্ষে যে অসাধারণ খেলেছেন, তাতে সিঙ্গাপুর ম্যাচ নিয়ে তাঁদের ওপর আশা বাড়ছে ভক্ত-সমর্থকদের। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফাও পোস্ট দিয়েছে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় মুখোমুখি হবে বাংলাদেশ-সিঙ্গাপুর। এই ম্যাচ এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডের অন্তর্ভুক্ত। বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফিফা নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে হামজা ও জামালের ছবি পোস্ট করেছে। ক্যাপশনে লিখেছে, ‘সিঙ্গাপুর পরীক্ষার জন্য প্রস্তুত হামজা-জামালের বাংলাদেশ’। ফিফার এই পোস্টে অনেকেই বাংলাদেশকে শুভকামনা জানিয়েছেন। ভক্ত-সমর্থকদের কেউ আবার সিঙ্গাপুর ম্যাচে বাংলাদেশ ঝলক দেখাবে বলে প্রত্যাশা করছেন।
সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ৪ জুন ঢাকার জাতীয় স্টেডিয়ামে ভুটানের বিপক্ষে খেলেছে বাংলাদেশ। ভুটানকে ২-০ গোলে হারিয়ে নিজেদের ঝালিয়ে নিয়েছে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ। ৬ ও ৪৯ মিনিটে হামজা ও সোহেল রানা গোল করেন, যেখানে জামালের কর্নার থেকে ক্রস রিসিভ করে হেডে লক্ষ্য ভেদ করেন হামজা। গোলের পর হামজার উচ্ছ্বাস ছিল দেখার মতো। আর সোহেল দূরপাল্লার শটে চোখধাঁধানো এক গোল করেন।
ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ দেখতে গেট ভেঙে গ্যালারিতে ঢুকে পড়েন দর্শক। তিন দর্শক আবার গ্যালারির বেষ্টনী টপকে মাঠে প্রবেশের চেষ্টা করেন। তবে মাঠে প্রবেশের আগেই তাঁদের প্রতিরোধ করেন নিরাপত্তাকর্মীরা। এ কারণে সিঙ্গাপুর ম্যাচে হামজা-জামালদের নিরাপত্তা আরও জোরদার করা হচ্ছে। পুলিশের বিশেষ ইউনিট সোয়াট (স্পেশাল ওয়েপনস অ্যান্ড ট্যাকটিকস) মোতায়েন করা হবে। জাতীয় স্টেডিয়ামে আজ বেলা ১১টায় সোয়াট পূর্ণাঙ্গ মহড়া চালাবে। সিঙ্গাপুর ম্যাচ দিয়ে শমিত শোমের অভিষেক হতে পারে বাংলাদেশের জার্সিতে।
আরও পড়ুন:

‘আনপ্রেডিক্টেবল’ পাকিস্তানকে নিয়ে আগেভাগে কিছু অনুমান করা কঠিন। ম্যাচ তো বটেই, কখনো কখনো পুরো টুর্নামেন্টকেই বদলে দেয় তারা। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটেই থেমে গেছে ক্রিকেটারদের পথচলা। বাজে পারফরম্যান্সের খেসারত দিতে হবে ক্রিকেটারদের।
৩৯ মিনিট আগে
নারী এশিয়ান কাপে এই নিয়ে দ্বিতীয়বার খেলতে এসেছে ইরান। আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ নারী এশিয়ান কাপ শুরু করবে ইরান। বাংলাদেশ সময় বেলা ৩টায় কুইন্সল্যান্ডের রোবিনা স্টেডিয়ামে শুরু হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
১ ঘণ্টা আগে
ভারতের হয়ে প্রতিনিধিত্ব করার সুযোগ পাননি এখনো। তবে ভারতীয় ক্রিকেটে এখন বেশ আলোচিত নাম আকিব নবি। রঞ্জি ট্রফির ৬৭ বছরের ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা জিতেছে জম্মু-কাশ্মীর। ১০ ম্যাচে ৬০ উইকেট নিয়ে প্রথমবার ভারতের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট জয়ের নেপথ্য দলটির নায়ক তিনি।
২ ঘণ্টা আগে
তবে অলৌকিক কিছু করার কথা এড়িয়ে গেলেন না বাটলার, ‘আমি বড় কোনো আকাশকুসুম স্বপ্ন দেখছি না, এই পেশায় অনেকদিন ধরে আছি এবং অনেক মহাদেশে কাজ করেছি। তবে আমি বিশ্বাস করি মাঝেমধ্যে অদ্ভুত বা অলৌকিক কিছু ঘটে যেতে পারে। আমরা আমাদের ফুটবল খেলব এবং মানুষের মন জয় করার চেষ্টা করব। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমরা
২ ঘণ্টা আগে