দিয়েগো ম্যারাডোনার মৃত্যুর তিন বছর হয়নি এখনো। এই সময়ে দুটি বৈশ্বিক শিরোপা জিতেছে আর্জেন্টিনা, যে শিরোপা দুটির জন্য আর্জেন্টাইনদের অপেক্ষা করতে হয়েছে বছরের পর বছর। আর গতকাল ৩৩ বছর পর ডেসিয়া এরিনায় সিরি ‘আ’ জিতল দিয়েগো ম্যারাডোনার ক্লাব নাপোলি। দীর্ঘ প্রতীক্ষার পর পাওয়া শিরোপাজয়ের আনন্দের মুহূর্তগুলো দেখার সৌভাগ্য হলো না আর্জেন্টাইন কিংবদন্তির।
১৯৯৩-এর কোপা আমেরিকা জয়ের পর আর্জেন্টিনা শিরোপাখরায় ভুগছিল বছরের পর বছর। কোপা আমেরিকা, বিশ্বকাপ—সব টুর্নামেন্টেই আর্জেন্টাইনদের ‘তীরে এসে তরি ডোবার গল্প।’ ক্লাব পর্যায়ে একের পর এক শিরোপা জেতা লিওনেল মেসির ক্যাবিনেটও খাঁ-খাঁ করছিল আকাশি-নীলদের জার্সিতে একটি শিরোপার জন্য। অবশেষে ২০২১-এর ১০ জুলাই এল সেই মাহেন্দ্রক্ষণ। মারাকানায় ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২০২১ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। মেসির মতো আর্জেন্টিনারও শিরোপা অপেক্ষার অবসান হয়। ২৮ বছর পর কোনো বৈশ্বিক টুর্নামেন্ট জয়ের স্বাদ পায় আলবিসেলেস্তেরা। এই ধারাবাহিকতায় ২০২২ ফিনালিসিমাও জেতেন মেসিরা। ওয়েম্বলির সেই ফাইনালে ইতালিকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা।
কোপা আমেরিকা, ফিনালিসিমা জয়ের পর গত বছরের ১৮ ডিসেম্বর বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হয় আর্জেন্টিনা। লুসাইলে সেই ধ্রুপদী ফাইনাল ৩-৩ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারে ৪-২ গোলে জয়ী হয় আকাশি-নীলরা। ৩৬ বছরের দীর্ঘ অপেক্ষার পর বিশ্বকাপ জয়ের স্বাদ পায় আর্জেন্টিনা। ম্যারাডোনার নেতৃত্বে সর্বশেষ ১৯৮৬ সালে জার্মানিকে ২-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল আর্জেন্টাইনরা।
মারাকানা, ওয়েম্বলি, লুসাইলের পর এবারের ভেন্যু ডেসিয়া এরিনা। উদিনেসের বিপক্ষে ড্র অথবা জিতলেই সিরি-‘আ’ শিরোপা নিশ্চিত নাপোলির। গতকাল ডেসিয়া এরিনায় উদিনেস-নাপোলি ড্র হয় ১-১ গোলে। ৫ ম্যাচ আগেই ২০২২-২৩ সিরি ‘আ’ শিরোপা নিজেদের করে নেয় নাপোলি। ৩৩ বছর পর স্কুদেত্তো জয় করে নেপোলিটানরা। ম্যারাডোনার হাত ধরেই ১৯৯০ সিরি ‘আ’ শিরোপা জিতেছিল নাপোলি।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে