ইন্টার মিলানকে হারিয়ে গত বছর প্রথমবার চ্যাম্পিয়নস লিগের স্বাদ পেয়েছিল ম্যানচেস্টার সিটি। এক বছর পর যেন ইস্তাম্বুলের সেই ফাইনালের পুনরাবৃত্তি হতে যাচ্ছে আজ রাতে। নিজেদের মাঠ ইতিহাদে সিরি আ চ্যাম্পিয়ন নেরাজ্জুরিদের আতিথেয়তা দেবে প্রিমিয়ার লিগের শিরোপাজয়ী সিটি। নতুন ফরম্যাটের উয়েফা চ্যাম্পিয়নস লিগ শুরুতেই মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে দুই ইউরোপীয় জায়ান্টকে।
ম্যাচ ডের দ্বিতীয় দিনে গত মৌসুমের লা লিগায় চমক দেখানো জিরোনার মুখোমুখি হবে লিগ আঁ চ্যাম্পিয়ন পিএসজি। মাঠে নামবে গত চ্যাম্পিয়নস লিগের রানার্সআপ বরুসিয়া ডর্টমুন্ডও। ইউরোপের ক্লাব ফুটবলের লড়াইকে এবার দেখা যাবে ভিন্নরূপে। বেড়েছে দলের সংখ্যা। পরিবর্তন এসেছে গ্রুপ পর্বেও। নতুন রূপের ২০২৪-২৫ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ শুরু হয়েছে গত রাত থেকে।
৪ দল বেড়ে ৩৬ দলের টুর্নামেন্টের গ্রুপ পর্বের প্রতিটি দল ভিন্ন ৮ দলের সঙ্গে চারটি হোম ও চারটি অ্যাওয়ে ম্যাচ খেলবে। আগের গ্রুপ পর্বে ৪ দল হোম ও অ্যাওয়ে মিলিয়ে ছয়টি ম্যাচ খেলত। সেখান থেকে ২ দল যেত দ্বিতীয় রাউন্ডে। এবার অবশ্য রাউন্ড রবিন লিগে হওয়া গ্রুপ পর্ব থেকে সরাসরি নকআউট পর্বে যেতে পারবে ১ থেকে ৮ নম্বরে থাকা দলগুলো। ৯ থেকে ২৮ নম্বরে থাকা দলগুলো আগামী ফেব্রুয়ারিতে প্লে অফ খেলবে নিজেদের মধ্যে। সেখান থেকে দ্বিতীয় রাউন্ডে যাবে ৮ দল।
চ্যাম্পিয়নস লিগের এই নতুনত্ব অনেকের কাছে কৌতুক মনে হচ্ছে। তাঁদের একজন অ্যালিসন বেকার। ব্যস্ত সূচিতে এত ম্যাচ খেলা নিয়ে গতকাল এসি মিলানের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে লিভারপুলের ব্রাজিলিয়ান গোলরক্ষক বলেন, ‘সমর্থকদের জন্য ভালো। ম্যাচের সংখ্যা অনেক বেড়েছে। খেলোয়াড়দের জন্য ভালো হচ্ছে, ইউরোপে সেরাদের বিপক্ষে খেলার সুযোগ আপনি পাচ্ছেন। তবে ব্যস্ত সূচিতে ম্যাচ বাড়ানো আমাদের কাছে কৌতুক মনে হচ্ছে।’
সিটির কোচ পেপ গার্দিওলা মনে করেন, চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাট তাঁদের খেলায় প্রভাব রাখবে না। জয় দিয়ে নতুনকে বরণ করে নিতে চান তিনি, ‘আমরা প্রথম ম্যাচে জয়ের দিকে তাকিয়ে এবং দ্বিতীয় ম্যাচটাও, এরপর দেখি কী হয়। আধুনিক ফুটবলে আপনাকে বর্তমানকে সামলাতে হবে এবং এটাই সবকিছু।’
ইন্টারের বিপক্ষে ম্যাচের আগে গত বছরের ফাইনাল আবার দেখেছেন গার্দিওলা। তবে সেখান থেকে অনুপ্রেরণা নিয়ে নয়, মাথা ঠান্ডা রেখে প্রথম জয় তুলে নিতে চান সিটি কোচ, ‘এটা প্রেরণা বা আবেগের নয়, আমার মাথা ঠান্ডা আছে। তারা (ইন্টার) যেভাবে আক্রমণ করে, সেটা সামলানো বেশ কঠিন। ৮ ম্যাচের গ্রুপে এটি প্রথম ম্যাচ। আমরা জানি, কী করতে হবে আমাদের।’

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে