
২০২২ সালের ১৮ ডিসেম্বর-কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে রূপকথার সেই রাত। আর্জেন্টিনার ৩৬ বছর পর বিশ্বকাপ জয়ের রাতে এমিলিয়ানো মার্তিনেজ জিতেছেন গোল্ডেন গ্লাভস। ফ্রান্সের সঙ্গে ফাইনালে মনস্তাত্ত্বিক খেলা খেলেন আর্জেন্টিনার এই গোলরক্ষক।
আর্জেন্টিনার কাতার বিশ্বকাপ জয়ের দ্বিতীয় বার্ষিকী ছিল গতকাল। এএফএ স্তুদিও নামে ইউটিউব চ্যানেলে মার্তিনেজ স্মরণ করেছেন দুই বছর আগের সেই স্মরণীয় ঘটনার মুহূর্ত। আড্ডাচ্ছলে অনেক মজাও করেছেন তিনি। যেভাবে অবসরের হিড়িক পড়েছে, সেই আলোচনা উঠে এসেছে মার্তিনেজের কথায়। আর্জেন্টিনার গোলরক্ষক বলেন, ‘এমন কোনো দল আছে, যারা টানা দুইবার বিশ্বকাপ জিতেছে? যদি আমি দুইবার আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জিতি, তাহলে আমি অবসরে যাব। প্রতিজ্ঞা করছি আমি। আপনাদের আজ বলে দিচ্ছি। সেই বিশ্বকাপের পরই অবসর নেব।’
এ বছরের ২ সেপ্টেম্বর ৩২ বছর পূর্ণ করেছেন মার্তিনেজ। অন্যদিকে ২০২৬ সালের জুন-জুলাইয়ে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো তিন দেশ মিলে হবে বিশ্বকাপ। তখন তাঁর বয়স হবে ৩৪ ছুঁইছুঁই। সচরাচর দুষ্টুমিতে মত্ত মার্তিনেজ এটা নিয়েও মজা করেছেন। আর্জেন্টিনার গোলরক্ষক বলেন, ‘আমার মাত্র ৩২ হয়েছে। বিশ্বকাপ আসতে আসতে ৩৩ হবে। খুবই তরুণ এক ছেলে আমি।’
টানা দুইবার বিশ্বকাপ জিতেছে ইতালি ও ব্রাজিল। ইতালি ১৯৩৪, ১৯৩৮ বিশ্বকাপ জিতেছে। ১৯৫৮ ও ১৯৬২ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। আর্জেন্টিনা ২০২৬ সালে চ্যাম্পিয়ন হলে তৃতীয় দল হিসেবে টানা দুইবার বিশ্বকাপ জিতবে আর্জেন্টিনা।
বাজপাখি হিসেবে এরই মধ্যে সুনাম কুড়িয়েছেন মার্তিনেজ। যেকোনো টুর্নামেন্টেই গোলরক্ষকের সামনে দাঁড়িয়ে যান চীনের মহাপ্রাচীরের মতো। ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ-আর্জেন্টিনার জার্সিতে চারটি শিরোপা জিতেছেন তিনি। ফিনালিসিমা বাদে বাকি ৩ টুর্নামেন্টেই জিতেছেন গোল্ডেন গ্লাভসের পুরস্কার। ২০২৪ ফিফা দ্য বেস্টের সেরা গোলরক্ষকের পুরস্কার পেয়েছেন আর্জেন্টিনার গোলরক্ষক। জায়গা পেয়েছেন এ বছর ফিফার বর্ষসেরা একাদশেও।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে