মাদ্রিদ ডার্বির সর্বশেষ দেখায় ৩-১ গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়েছিল রিয়াল মাদ্রিদ। গতকাল সুযোগ ছিল টানা দ্বিতীয় জয় পাওয়ার। উল্টো নিজেদের মাঠে পিছিয়ে পড়ে শেষ পর্যন্ত ম্যাচ ড্র করতে পারে লস ব্ল্যাঙ্কোসরা।
এতে করে লা লিগার শিরোপা ধরে রাখার মিশনে অনেকটাই পিছিয়ে পড়েছে রিয়াল। তবে ঘুরে দাঁড়ানোর দারুণ গল্প লিখতে পারেন বলেই তাই এখনোই আশা ছাড়ছেন কার্লো আনচেলত্তি। গতকাল ম্যাচ শেষে রিয়াল কোচ জানিয়েছেন, এখনো শিরোপাকে বিদায় বলার সময় হয়নি।
আনচেলত্তি বলেছেন, ‘শিরোপার প্রতিযোগিতার লড়াইয়ে টিকে থাকা অনেক জটিল হয়েছে। তবে এখনো শিরোপাকে বিদায় বলার সময় হয়নি। শেষ পর্যন্ত আমাদের যুদ্ধ করতে হবে। এরপর দেখতে হবে কি ঘটছে।’
গতকাল বার্নাব্যুয়ে শুরু থেকেই দাপট দেখাতে শুরু করলেও গোল পাচ্ছিল না রিয়াল। তবে ৬৪ মিনিটে আতলেতিকোর আনহেল কোরেয়া সরাসরি লাল কার্ড দেখলে স্বাগতিকদের সামনে সুযোগ আসে ম্যাচে এগিয়ে যাওয়ার। কারণ শেষ ৩৬ মিনিট একজন কম নিয়ে খেলতে হবে প্রতিপক্ষদের।
তবে রিয়াল নয় উল্টো ম্যাচে এগিয়ে যায় দশজনের আতলেতিকো। ৭৮ মিনিটে আঁতোয়ান গ্রিজম্যানের কর্নার থেকে হেডে দলকে লিড দেন জোসে মারিয়া গিমিনেজ। প্রতিপক্ষের মাঠে যখন ম্যাচ জয়ের সুবাস পাচ্ছিল নির্ধারিত সময় শেষ হওয়ার ঠিক ৫ মিনিট আগে আতলেতিকোর হৃদয় ভাঙেন রিয়ালের এক টিনএজার।
ম্যাচে বদলি নামার ৮ মিনিটের মাথায় দলকে সমতায় ফেরান আলভারো রদ্রিগেজ। আতলেতিকোর মতোই ঠিক কর্ণার থেকে। সমতাসূচক গোলের কারিগর ছিলেন অভিজ্ঞ মিডফিল্ডার আরেক বদলি লুকা মদ্রিচ।
এ ড্রয়ে ২৩ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল। বর্তমান চ্যাম্পিয়নদের চেয়ে এক ম্যাচ কম খেলে ৭ পয়েন্টে এগিয়ে বার্সেলোনা। আজ রাতে পয়েন্টকে আরও বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে কাতালান ক্লাবটি। বর্তমানে ২২ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সা।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২০ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে