
২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগের শিরোপায় এক হাত আগেই রেখে দিয়েছিল লিভারপুল। টটেনহামের বিপক্ষে গতকাল ড্র করলেই লিভারপুল হয়ে যেত চ্যাম্পিয়ন। অ্যানফিল্ডে শিরোপা জয়ের উদযাপনটা লিভারপুল রাঙাল গোল উৎসবে। অলরেডদের শিরোপা জয়ের রাতে নতুন রেকর্ড গড়লেন মোহামেদ সালাহ।
টটেনহামকে ৫-১ গোলে হারিয়ে চার ম্যাচ আগে রেখেই গতকাল অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়ে গেল লিভারপুল। অলরেডদের গোলগুলো এসেছে ভিন্ন পাঁচ ফুটবলারের পা থেকে। যার মধ্যে টটেনহামের দেওয়া একটি আত্মঘাতী গোল তো রয়েছেই। আছে ৬৩ মিনিটে সালাহর সেই রেকর্ড গড়া গোল। ইংলিশ প্রিমিয়ার লিগে বিদেশি ফুটবলার হিসেবে সর্বোচ্চ ১৮৫ গোলের কীর্তি এখন মিসরীয় ফরোয়ার্ডের। এই তালিকায় দুইয়ে আছেন আর্জেন্টিনার সার্জিও আগুয়েরো। ম্যানচেস্টার সিটির জার্সিতে আগুয়েরো করেছিলেন ১৮৪ গোল।
নতুন রেকর্ড গড়তে সালাহর লেগেছে ২৯৭ ম্যাচ। মিসরীয় ফরোয়ার্ড চেলসি, লিভারপুলের জার্সিতে গোল করে রেকর্ড গড়েছেন। যেখানে লিভারপুলের হয়ে করেছেন ১৮৩ গোল। বাকি ২ গোল করেছেন চেলসির হয়ে। আগুয়েরো ২৭৫ ম্যাচে করেছিলেন ১৮৪ গোল। আর লিভারপুলকে এবার প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন করাতে সালাহ অসামান্য অবদান রেখেছেন। ২০২৪-২৫ মৌসুমের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত ৩৪ ম্যাচে ২৮ গোল করেছেন ও অ্যাসিস্ট করেছেন ১৮ গোলে। চ্যাম্পিয়ন হওয়ার পর মিসরীয় ফরোয়ার্ড বলেছেন, ‘এটাই লিভারপুলের জার্সিতে আমার সেরা মুহূর্ত। এর আগে চ্যাম্পিয়নস লিগ জিতেছি। তবে সেটা বিশেষ কিছু ছিল না। অ্যানফিল্ডে প্রিমিয়ার লিগ জেতা ও অবদান রাখতে পারা অবিশ্বাস্য ব্যাপার।’
বিদেশিদের মধ্যে সবার ওপরে থাকা সালাহ সব মিলিয়ে আছেন পাঁচ নম্বরে। ২৬০ গোল করে প্রিমিয়ার লিগে গোলের তালিকায় সবার ওপরে অ্যালান শিয়ারার। দুই, তিন ও চারে থাকা হ্যারি কেইন, ওয়েইন রুনি ও অ্যান্ডি কোল করেছেন ২১৩, ২০৮ ও ১৮৭ গোল। তাদের মধ্যে শিয়ারারকে টপকানোই শুধু কঠিন সালাহর জন্য। যেভাবে ছন্দে আছেন, তাতে কোলকে ছাড়িয়ে যেতে সালাহ পারবেন এই মৌসুমেই। কেইন, রুনির রেকর্ডও মিসরীয় ফরোয়ার্ড দ্রুত ভাঙতে পারবেন বলে আশা করা যাচ্ছে। ২০২৭ পর্যন্ত লিভারপুলে থাকছেন সালাহ।
এবারের প্রিমিয়ার লিগে ২৮ গোল করে এখনো পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা সালাহ। আর লিভারপুলের ৩৪ ম্যাচে পয়েন্ট ৮২। ৬৭, ৬২ ও ৬১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার দুই, তিন ও চারে আর্সেনাল, নিউক্যাসল ও ম্যানচেস্টার সিটি। তারাও খেলেছে ৩৪ ম্যাচ।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩২ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে