
অধিনায়ক হিসেবে সংবাদ সম্মেলনে এলেও এশিয়ান কাপ বাছাইয়ে আগের দুই ম্যাচে খেলার সুযোগ পাননি জামাল ভূঁইয়া। গতকাল হংকংয়ের বিপক্ষে মাঠে নেমেই চেষ্টা করেন প্রভাব বিস্তার করার। দলও ৩-১ থেকে ঘুরে দাঁড়িয়ে ব্যবধান ৩-৩ করে ফেলে দ্রুত। অথচ তাঁকে শুরুর একাদশেই রাখেননি কোচ হাভিয়ের কাবরেরা।
কোচের এমন সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় মুখর অনেকেই। জামালসহ শমিত শোম ও ফাহামিদুল ইসলামকেও শুরুর একাদশে রাখেননি তিনি। জামাল নিজেও দাবি করছেন, শুরু থেকে তাঁকে না খেলানোটা ভুল ছিল।
হারের হতাশা মাথায় চেপে আজ হংকং যাচ্ছে বাংলাদেশ। হযরত শাহজালাল বিমানবন্দরে জামাল বলেন, ‘আমি যখন না খেলি, সেটা তো ভুল, এটা আমি বলব। আমি তো সব ম্যাচ খেলতে চাই। কিন্তু দিন শেষে কারা খেলবে, এটা কোচের সিদ্ধান্ত। আমি চাই খেলতে।’
ম্যাচের মোড় ঘোরানোর প্রতিজ্ঞা নিয়েই মাঠে নেমেছিলেন জামাল, ‘আমি, শমিত, ফাহামিদুল, জায়ান যখন একসঙ্গে ওয়ার্মআপ শুরু করেছি, তখন ওদেরকে বলেছি, আমরা যখন নামব, তখন ম্যাচের গতিপথ বদলাতে হবে। আমাদের চারজনের ইমপ্যাক্ট ভালো ছিল। চারজনই শুরুর একাদশে খেলতে চাই। সব মিলিয়ে আমরা ভালো খেলেছি।’
বাংলাদেশকে হতাশায় ডুবিয়ে ৪-৩ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে হংকং। শেষ মুহূর্তে গোল হজম করার প্রবণতা থেকে কবে বেরিয়ে আসবে দল সেই উত্তর জানেন না অধিনায়কও, ‘এই দলের একটা ইতিহাস আছে, আমরা শেষ মুহূর্তে গোল হজম করি। এই ম্যাচের আগে আমরা আলাপ করেছি, আমাদের পুরো ম্যাচ ফোকাসড থাকতে হবে। সংবাদ সম্মেলনেও বলেছি, আমরা যদি জিততে চাই বা পয়েন্ট নিতে চাই, আমাদের পুরো ম্যাচে মনোযোগী থাকতে হবে। কিন্তু আমরা পারিনি।’
তিন ম্যাচে এক পয়েন্ট নিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে সি গ্রুপের তলানিতে আছে বাংলাদেশ। মূল পর্বে যাওয়াটা নির্ভর করছে অনেক যদি-কিন্তুর ওপর। সেই সঙ্গে জিততে হবে ফিরতি লেগে হংকংয়ের বিপক্ষে ১৪ অক্টোবরের ম্যাচসহ বাকি ৩ ম্যাচও। মনে করিয়ে দিলেন জামাল, ‘আমাদের হাতে তিন ম্যাচ আছে। তিনটি ম্যাচই জিততে হবে। এক পয়েন্ট হারালেই আমাদের বিদায়।’

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৩ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে