
অ্যাথলেটিক বিলবাও-রিয়াল মাদ্রিদ নয়, তার চেয়ে বরং গত রাতের লা লিগার ম্যাচকে বিলবাও-এমবাপ্পে ম্যাচ বললেই ভক্ত-সমর্থকেরা অনেক খুশি হবেন। ম্যাচের পুরোটা সময় জুড়ে ছিলেন কিলিয়ান এমবাপ্পে। ছন্দে থাকা ফরাসি ফরোয়ার্ডের প্রশংসায় পঞ্চমুখ রিয়াল কোচ জাবি আলোনসো।
লা লিগায় সর্বশেষ ১ নভেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছিল রিয়াল। এই টুর্নামেন্টে এরপর টানা তিন ম্যাচ ড্র করেছিল আলোনসোর দল। অবশেষে গত রাতে রিয়াল পেল কাঙ্ক্ষিত জয়ের দেখা। সান মিমিসে অ্যাথলেটিক বিলবাওকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল। দুর্দান্ত জয়ের পর ১৫ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে এখন ২০২৫-২৬ মৌসুমের লা লিগার পয়েন্ট তালিকায় দুইয়ে রিয়াল। তাতে করে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার আরও একটু কাছে পৌঁছল আলোনসোর দল। সমান ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই রয়ে গেল বার্সেলোনা।
বিলবাওয়ের বিপক্ষে ৭ মিনিটেই এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ডের পাস বক্সের অনেক বাইরে থেকে রিসিভ করে বিলবাওয়ের রক্ষণদুর্গ ভেদ করে লক্ষ্য ভেদ করেন এমবাপ্পে। প্রথমার্ধ শেষ না হতেই রিয়াল ২-০ ব্যবধানে এগিয়ে যায়। এখানেও অবদান এমবাপ্পের। ৪২ মিনিটে তাঁর (এমবাপ্পে) অ্যাসিস্টে লক্ষ্য ভেদ করেন এদুয়ার্দো কামাভিঙ্গা। ৫৯ মিনিটে এমবাপ্পে নিজের দ্বিতীয় গোল করেন। দলের জন্য তাঁর এই তৃতীয় গোলটাও বক্সের অনেক বাইরে থেকে করা। এমবাপ্পেকে প্রশংসায় ভাসিয়ে আলোনসো বলেন, ‘দারুণ ছন্দে আছে এমবাপ্পে। আজ সে অসাধারণ দুটি গোল করেছে। ভিনির সঙ্গে তার বোঝাপড়াও খুব ভালো ছিল।’
সান মিমিসে গত রাতে বিলবাওয়ের বিপক্ষে ৩-০ গোলে জয়ের পর এখন এই ধারাবাহিকতা ধরে রাখার পরামর্শ আলোনসোর। ম্যাচ শেষে রিয়ালের পারফরম্যান্স মূল্যায়ন করতে গিয়ে কোচ বলেছেন, ‘আজ (গতকাল) পরিপূর্ণ এক ম্যাচ খেলেছে তারা। শুরু থেকেই জয়ের লক্ষ্যে নেমেছিল দল। পুরো ৯০ মিনিট মনোযোগ ছিল। ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলেছি। আমাদের এখন এগিয়ে যাওয়ার পালা।’
লা লিগার ২০২৫-২৬ মৌসুমের পয়েন্ট টেবিলের প্রথম চারের মধ্যে ব্যবধান খুব বেশি নয়। তিন ও চারে থাকা ভিয়ারিয়াল ও আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ৩২ ও ৩১। পাঁচ নম্বর দলের সঙ্গে আতলেতিকো মাদ্রিদের পয়েন্ট ব্যবধান ৭। ২৪ পয়েন্ট নিয়ে পাঁচে রিয়াল বেতিস। ছয় নম্বরে থাকা এস্পানিওলেরও পয়েন্ট ২৪। প্রত্যেকেই ১৫টি করে ম্যাচ খেলেছে।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
৮ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
৩৯ মিনিট আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
৪৩ মিনিট আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে