
৬ বছর কাটিয়েছেন সাদা–কালোদের তাবুতে। পরিণত হয়েছিলেন ঘরের ছেলেতে। না হওয়ারও কারণ ছিল না অবশ্য। ফেডারেশন কাপ ও লিগ শিরোপা জয়ের পেছনে তাঁর অবদানই যে বড় ছিল। সেই সুলেমান দিয়াবাতে এবারের মৌসুমে মোহামেডান স্পোর্টিং ক্লাব ছেড়ে যোগ দেন চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডে। তাঁর মাধ্যমে আবাহনী যেন কাঁটা দিয়ে কাঁটা তুলল। প্রতিশোধ নিল প্রথম লেগে হারের।
প্রায় এক মাসের বিরতির পর আজ মাঠে ফিরেছে বাংলাদেশ ফুটবল লিগ। ফেরার মঞ্চটা সাজানো হয়েছে ঢাকা ডার্বি দিয়ে। যদিও তা এখন বেশিরভাগ সময়ই কুমিল্লাতেই দেখা যায়। শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আজকের লড়াইয়ে মোহামেডানকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী। ৩ বছর পর চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে লিগে জয়ের দেখা পেয়েছে তারা।
লিগে অবশ্য মোহামেডান গত ৬ ম্যাচ ধরে জয়হীন। তবু প্রতিপক্ষ যদি আবাহনী হয়, তাহলে সাদা–কালোদের অতীত আপনার কাছে ঠুনকোই মনে হবে। মৌসুমের প্রথম লেগেই তো আবাহনীকে ৩–২ গোলে হারায় তারা। ফিরতি দেখায় এবার খেলার শুরুতেই তা বুঝিয়ে দেন মুজাফফর মুজাফফরভ। তৃতীয় মিনিট কর্নার থেকে অলিম্পিক গোল করে মোহামেডানকে এগিয়ে দেন তিনি।
সেই লিড ধরে রাখা যে কঠিন হবে সাদা–কালোদের জন্য আবাহনীর কৌশলেই তার ইঙ্গিত মেলে। অষ্টম মিনিটের ভুল শুধরে ১৭ মিনিটে ঠিকই আকাশী–নীলদের সমতায় ফেরান মিরাজুল ইসলাম। এমেকা ওগবুহ পাস থেকে একজনকে কাটিয়ে মোহামেডান গোলরক্ষক সুজন হোসেনকে ফাঁকি দিয়ে বল জালে পাঠান তিনি।
৬৬ মিনিটে আরও একটি দুর্দান্ত পাসে আবাহনীকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেন এমেকা। তিন ফুটবলারকে কাটিয়ে কাটব্যাকে সুলেমান দিয়াবাতের কাছে বল পাঠান তিনি। ১৮০ ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে দুই ফুটবলারের মাঝখান দিয়ে নিজের সাবেক ক্লাবের বিপক্ষে প্রথম গোলটি করেন দিয়াবাতে।
শেষ দিকে মোহামেডান আর চেষ্টা করেও সমতায় ফিরতে পারেনি। ১১ পয়েন্ট নিয়ে টেবিলের সাতে নেমে যাওয়া সাদা–কালোরা ঘুরপাক খাচ্ছে ব্যর্থতার বৃত্তে। অন্যদিকে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এসেছে আবাহনী। এক ম্যাচ কম খেলে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষে বসুন্ধরা কিংস।

টিকিটের ক্ষেত্রে ফিফার ‘ডায়নামিক প্রাইসিং’ (চাহিদার ওপর ভিত্তি করে দাম পরিবর্তন) পদ্ধতির কারণে ভক্তরা ক্ষুব্ধ। এর পাশাপাশি যাতায়াত খরচও দুশ্চিন্তা বাড়াচ্ছে। ম্যাসাচুসেটস বে ট্রান্সপোর্টেশন অথরিটি বোস্টন স্টেডিয়ামে যাতায়াতের জন্য ৮০ ডলারের সীমিত রাউন্ড-ট্রিপ টিকিট ঘোষণা করেছে। ইংল্যান্ড ও স্কটল্যান্
৩ ঘণ্টা আগে
বার্সেলোনা-আতলেতিকো মাদ্রিদ শেষ হওয়ার দুই দিন পেরিয়ে গেছে। তবে আলোচনা এখনো চলছে। সেই ম্যাচে রেফারি ইস্তেফান কোভাকসের বিতর্কিত রেফারিং ম্যাচের ফল বদলে দিয়েছে বলে দাবি বার্সেলোনার। কাতালানরা এটা নিয়ে উয়েফার কাছে অভিযোগ করেছে।
৯ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপের ম্যাচ অফিশিয়ালদের নাম প্রকাশ করেছে ফিফা। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় হতে যাওয়া ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ১৭০ ম্যাচ কর্মকর্তা থাকছেন। যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ। বিশাল এই বহরে ব্রাজিল-আর্জেন্টিনার কর্মকর্তাদের সংখ্যাই বেশি।
৯ ঘণ্টা আগে
বিরতির ঠিক পরেই গোল শোধ করে আবারও সমতায় ফেরে তাইপে। তবে চার মিনিট পরেই মেহরাব হোসেন সামিন গোল করলে বাংলাদেশ ৩-২ ব্যবধানে এগিয়ে যায়। ম্যাচের বাকি সময়টা ছিল চরম উত্তেজনার। তাইপে একের পর এক আক্রমণ করে বাংলাদেশের রক্ষণভাগকে ব্যস্ত রাখে। বিশেষ করে ম্যাচের শেষ মিনিটে নাটকীয়তা তুঙ্গে ওঠে, যখন টানা তিনটি...
১০ ঘণ্টা আগে