
মৃত্যু যে কখন কার দরজায় কড়া নাড়বে, তা আগে থেকে অনুমান করা কঠিন। বয়স, সময় কোনো কিছুই হিসেব যে করে না মৃত্যু। মিশরের ফুটবলার আহমেদ রেফাত মারা গেলেন ৩১ বছর বয়সে। তরুণ এই ফুটবলারের অকাল মৃত্যুতে শোক জানিয়েছেন মোহামেদ সালাহ।
রেফাত গতকাল মারা গেছেন বলে নিশ্চিত করেছে তাঁর ক্লাব মডার্ন স্পোর্ট। এক বিবৃতিতে মডার্ন স্পোর্ট ক্লাবটি লিখেছে, ‘মডার্ন ফিউচার এফসি আহমেদ রেফাতের মৃত্যুর কথা জানিয়েছে। ২০২৪ এর ১১ মার্চ যখন স্বাস্থ্যজনিত সমস্যায় তিনি পড়েন, তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। অনেক যন্ত্রণা ভোগের পর তিনি মারা গেছেন।’ মাত্র ৩১ বছর বয়সে রেফাতের জীবনপ্রদীপ নিভে যাওয়ার পর তাঁর (রেফাত) ছবি নিজের অফিসিয়াল এক্স হ্যান্ডলে পোস্ট করেন সালাহ। সালাহ ক্যাপশন দিয়েছেন, ‘সৃষ্টিকর্তা যেন তার পরিবার ও প্রিয়জনদের শোক কাটিয়ে ওঠার শক্তি দেন।’
আলেক্সান্দ্রিয়া স্টেডিয়ামে এ বছরের ১১ মার্চ মিশরীয় প্রিমিয়ার লিগে মুখোমুখি হয়েছিল আল ইত্তিহাদ আলেক্সান্দ্রিয়া ও মডার্ন ফিউচার। ৮৮ মিনিটে মাঠেই হার্ট অ্যাটাকের পর রেফাতকে নেওয়া হয় ইনটেনসিভ কেয়ার ইউনিটে। ৯ দিন ছিলেন কোমায়। হৃদপিন্ডে পেসমেকার বসানোর এক মাস পর হাসপাতাল থেকে ছাড়া পান মিশরের এই ফরোয়ার্ড। বাড়িতেই এরপর চিকিৎসা নিতে থাকেন তিনি। এরপর তো তাঁর মাঠে ফেরার আগেই নিভে গেল জীবনপ্রদীপ।
ক্লাব, আন্তর্জাতিক ফুটবল—দুই জায়গাতেই ২০১৩ থেকে রেফাতের ক্যারিয়ার শুরু হয়। এনপি মডার্ন ফিউচার, এল মাসরি, জামালেক, আল ইত্তিহাদ আলেক্সান্দ্রিয়া, আল ওহেদা—৬টি ক্লাবের হয়ে খেলেন তিনি। ২১১ ম্যাচের ক্লাব ক্যারিয়ারে করেন ৪৬ গোল। অ্যাসিস্ট করেছেন ৪০ গোলে। মিশরের জার্সিতে রেফাত খেলেছেন ৭ ম্যাচ। করেছেন ২ গোল ও অ্যাসিস্ট করেছেন ১ গোলে।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩২ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে