
বিশ্বকাপ শুরুর মাত্র কয়েকদিন আগেও আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ছিল এমিলিয়ানো মার্তিনেসের চোট। তবে সেই শঙ্কা অনেকটাই কেটে গেছে। আঙুলের চোট থেকে সেরে উঠে পূর্ণ অনুশীলনে ফিরেছেন বিশ্বচ্যাম্পিয়নদের প্রথম পছন্দের গোলরক্ষক। আলজেরিয়ার বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তাঁর মাঠে নামার পথও প্রায় পরিষ্কার।
বৃহস্পতিবার দুই হাতে গ্লাভস পরে বিশ্বকাপের আগে প্রথমবারের মতো পূর্ণাঙ্গ অনুশীলন করেছেন মার্তিনেস। গত ২০ মে ফ্রেইবুর্গের বিপক্ষে ইউরোপা লিগ ফাইনালের আগে ওয়ার্ম-আপের সময় ডান হাতের অনামিকা আঙুলের একটি হাড় ভেঙে যায় তাঁর। এরপর পুনর্বাসন প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি স্প্লিন্ট ব্যবহার করে এবং এক হাতে গ্লাভস পরে অনুশীলন চালিয়ে যাচ্ছিলেন। চোটের কারণে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার দুটি প্রস্তুতি ম্যাচেও খেলতে পারেননি এই গোলরক্ষক।
বিশ্বকাপের আগে মার্তিনেসের পুরোপুরি সুস্থ হয়ে ফেরাটা আর্জেন্টিনার জন্য বড় স্বস্তির খবর। ১৭ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বর্তমান চ্যাম্পিয়নরা। সেই ম্যাচেই একাদশে দেখা যেতে পারে তাঁকে। ক্লাব ফুটবলেও দারুণ একটি মৌসুম কাটিয়েছেন মার্তিনেজ। চারে থেকে সবশেষ প্রিমিয়ার লিগ শেষ করেছে তাঁর দল অ্যাস্টন ভিলা। ব্যক্তিগত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জায়গা পেয়েছেন ইউরোপা লিগের মৌসুমসেরা দলেও।
আর্জেন্টিনার সাম্প্রতিক সাফল্যগুলোর অন্যতম প্রধান কারিগর মার্তিনেস। ২০২২ কাতার বিশ্বকাপে দলকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছিলেন তিনি। এরপর ২০২৪ কোপা আমেরিকা জয়ের পথেও মার্তিনেস ছিলেন আর্জেন্টিনার অন্যতম ভরসার নাম।
এদিকে বিশ্বকাপের আগে দলে একটি পরিবর্তন আনতে হয়েছে আর্জেন্টিনাকে। কাফের চোটে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। তাঁর পরিবর্তে দলে ডাকা হয়েছে মার্কোস সেনেসিকে। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। সবশেষ চোটের তালিকায় যোগ হয়েছে নিকোলাস তালিয়াফিকোর নাম। আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে পারবেন না তিনি। দুই চোটের পর মার্তিনেসের সুস্থ হয়ে উঠার খবর স্বস্তির বাতাস বয়ে এনেছে তিনবারের চ্যাম্পিয়নদের দলে।

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩৮ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
২ ঘণ্টা আগে