রিয়াল মাদ্রিদে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে জুটি গড়ে অনন্য উচ্চতায় উঠেছেন জিনেদিন জিদান। ফরাসি কিংবদন্তি জিদান এবার জুটি গড়তে পারেন লিওনেল মেসি-নেইমারদের সঙ্গেও। বিখ্যাত স্প্যানিশ সাংবাদিক দানিয়েল রাওলো খবরটি জানিয়েছেন। সংবাদমাধ্যম আরএমসির এই প্রতিবেদকের দেওয়া তথ্যানুসারে, আগামী জুনের মধ্যে প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) নতুন কোচ হয়ে আসতে পারেন জিদান।
মৌসুম শুরুর আগে অনেকটা অভিমান নিয়েই রিয়াল ছেড়ে যান জিদান। এরপর একাধিক ক্লাবের সঙ্গে জড়িয়ে তাঁর নাম শোনা গেলেও এখনো কোনো ক্লাবে যোগ দেননি বিশ্বকাপজয়ী সাবেক এই ফরাসি ফুটবলার। সব ঠিক থাকলে হয়তো খুব শিগগিরই নতুন করে ডাগআউটে ফিরতে পারেন ফরাসি কিংবদন্তি। তবে জিদানের হয়তো এ মৌসুমেই মরিসিও পচেত্তিনোর জায়গায় আসা হবে না। মৌসুমের বাকি সময় পচেত্তিনোকে দিয়েই পার করতে চায় পিএসজি।
জিদানকে দায়িত্ব নিতে হতে পারে আগামী মৌসুমের শুরুতে। এখন পর্যন্ত গুঞ্জনের পর্যায়ে থাকলেও গুরুত্বপূর্ণ এক কারণে এই খবরকে উড়িয়ে দিতে পারছেন না ফুটবল বিশ্লেষকেরা। এর আগে মেসির পিএসজিতে যাওয়ার খবরও প্রথম সামনে এনেছিলেন রাওলো, যেটা পরে সত্যি হয়েছিল। এবার জিদানের পিএসজিতে যাওয়ার খবরটিও এল তাঁর কাছ থেকেই।
জিদান শেষ পর্যন্ত পিএসজিতে এলে সেটা নিশ্চিতভাবে নতুন এক উপলক্ষের জন্ম দেবে।

নাজমুল হোসেন শান্তর নেতৃত্বগুণের প্রশংসা করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) দল নর্থ জোনের কোচ তারেক আজিজ খান। তাঁর মতে, শান্ত একজন অসাধারণ অধিনায়ক।
৪১ মিনিট আগে
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৯ তম সংস্করণ শেষ হবে আগামী ৩১ মে। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি শেষ করার পর দম ফেলার ফুরসত পাবে না ভারতের ক্রিকেটাররা। ছয় দিনের মাথায় জাতীয় দায়িত্বে নেমে যেতে হবে শুবমান গিলের দলকে। নিজেদের মাঠে আফগানিস্তানকে আতিথেয়তা দেবে ভারত।
২ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ এসে পড়েছে নকআউট পর্বে। তিন ম্যাচ পরই শেষ ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে চলমান বিশ্বকাপ শেষ। তবে এই বিশ্বকাপে বাংলাদেশের সেমিতে ওঠা তো দূরে থাক, নানা কারণে খেলতেই পারেনি বিশ্বকাপে। সাইফ হাসান জানিয়েছেন, সেই দুঃখ ভুলে ক্রিকেটারদের এগোতে একটু সময় লাগছে।
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠতে পারবে না ভারত–এমন মন্তব্য করেছিলেন মোহাম্মদ আমির। পাকিস্তানের সাবেক পেসারের এই ভবিষ্যদ্বাণী সঠিক হয়নি। সুপার এইটের বাধা অতিক্রম করে শেষ চারে পা রেখেছে সূর্যকুমার যাদবের দল। এরপর ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন আমির।
৩ ঘণ্টা আগে