বিশ্বকাপের বিরতির পরেও আর্লিং হালান্ড শো চলছে। প্রিমিয়ার লিগে আসার পরেই একের পর এক রেকর্ড গড়েছেন তিনি। গতকাল আরও একটি রেকর্ড গড়লেন ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার। লিগে দ্রুততম ২০ গোলের রেকর্ড গড়েছেন তিনি।
হালান্ড রেকর্ডের রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে ৩-১ গোলের বড় জয়ও পেয়েছে ম্যানসিটি। রদ্রির ১ গোলের সঙ্গে জোড়া গোল করেছেন নরওয়েজীয় স্ট্রাইকার। বিপক্ষের হয়ে ব্যবধান কমানো গোলটি করেছেন প্যাসকেল স্ট্রুইজক।
প্রিমিয়ার লিগে ২০ গোলের দ্রুততম রেকর্ডটি করতে ১৪ ম্যাচ খেলেছেন হালান্ড। সব মিলিয়ে ইতিমধ্যে ২৫ গোল করেছেন তিনি। এর আগের রেকর্ডটি ছিল কেভিন ফিলিপসের। ২০ গোল করতে ২১ ম্যাচ খেলেছিলেন সান্ডারল্যান্ডের এই স্ট্রাইকার। ১৯৯৯-২০০০ মৌসুমে রেকর্ডটি গড়েছিলেন তিনি।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে ম্যানসিটি। তবে গোল পেতে অপেক্ষা করতে হয়েছে প্রথমার্ধের অতিরিক্ত সময় পর্যন্ত। দলকে প্রথম লিড এনে দেন রদ্রি। বিরতির পরেই গোলের দেখা পান হালান্ড। ৫১ মিনিটে জ্যাক গ্রিলিশের পাস থেকে দলের লিড দ্বিগুণ করেন তিনি।
আর দলের তৃতীয় ও নিজের দ্বিতীয় গোলটি করেন ৬৪ মিনিটে। এবারও তাঁর গোলটিতে সহায়তা করেন গ্রিলিশ। পরে হ্যাটট্রিকের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেননি ২২ বছর বয়সী তারকা। অন্যদিকে ৭৩ মিনিটে দলের ব্যবধান কমানো গোলটি করেন ডিফেন্ডার প্যাসকেল।

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
১০ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
২ ঘণ্টা আগে