
এ যেন শেষ থেকেই শুরু! বিশ্বকাপের ‘জে’ গ্রুপে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে নামছে আর্জেন্টিনা। বুধবার অনুষ্ঠেয় এই ম্যাচের রেফারি প্যানেল চূড়ান্ত করা হয়েছে। প্রধান রেফারি হিসেবে দায়িত্ব পালন করবেন পোল্যান্ডের সাইমন মার্চিনিয়াক। যিনি আর্জেন্টিনার কাছে অচেনা কেউ নন। কাতার বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে আর্জেন্টিনার সেই ঐতিহাসিক ও রোমাঞ্চকর জয়ের ম্যাচেও রেফারি হিসেবে মূল দায়িত্বে ছিলেন তিনি।
শনিবার রেফারিদের তালিকা নিশ্চিত করার পর জানা গেছে, ম্যাচ পরিচালনায় মার্চিনিয়াকের সঙ্গী হচ্ছেন তাঁরই দুই স্বদেশী তমাস লিস্টকেভিচ ও আদাম কুপসিক। তাঁরা যথাক্রমে প্রথম ও দ্বিতীয় সহকারী রেফারির দায়িত্ব পালন করবেন। এ ছাড়া চতুর্থ এবং রিজার্ভ রেফারি হিসেবে থাকবেন নিউজিল্যান্ডের দুই অফিশিয়াল ক্যাম্পবেল-কিল্ক কাওয়ানা-ওয়া এবং আইজ্যাক ট্রেভিস।
আর্জেন্টিনার ম্যাচ পরিচালনার ক্ষেত্রে মার্চিনিয়াকের অতীত রেকর্ড বেশ সমৃদ্ধ। এর আগে আলবিসেলেস্তেদের মোট তিনটি ম্যাচ পরিচালনা করার অভিজ্ঞতা রয়েছে তাঁর। প্রথমবার ২০১৮ রাশিয়া বিশ্বকাপে আর্জেন্টিনার উদ্বোধনী ম্যাচেই মাঠে ছিলেন তিনি। আইসল্যান্ডের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া সেই ম্যাচে আর্জেন্টিনার পক্ষে একটি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন মার্চিনিয়াক, তবে লিওনেল মেসি সেটি থেকে গোল করতে ব্যর্থ হন।
বাকি দুটি ম্যাচ তিনি পরিচালনা করেছেন কাতার বিশ্বকাপে। যার একটি ছিল নকআউট পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে, যেখানে ২-১ ব্যবধানে জিতেছিল আলবিসেলেস্তেরা। আর সবশেষ ম্যাচটি ছিল লুসাইল স্টেডিয়ামের সেই মহাকাব্যিক ফাইনাল। ফ্রান্সের বিপক্ষে ওই ম্যাচে লিওনেল স্কালোনির দলের পক্ষে একটি পেনাল্টি দিয়েছিলেন এই পোলিশ রেফারি, যা থেকে গোল করেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। অন্যদিকে আর্জেন্টিনার বিপক্ষে দুটি পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি, যার দুটি থেকেই সফলভাবে গোল আদায় করে নিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে।
কাতার জয়ের সেই মধুর স্মৃতি সঙ্গী করে আবারও মার্চিনিয়াকের উপস্থিতিতে বিশ্বকাপ অভিযান শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা।

ম্যাচের বয়স তখন ৮৯ মিনিট। জয়ের সুবাস নিয়ে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল ডাচরা। ঠিক তখনই টেক্সাস স্টেডিয়ামে ব্লু সামুরাইদের প্রাণ ফেরালেন দাইচি কামাদা। শেষ মুহূর্তে তাঁর নাটকীয় গোলে নেদারল্যান্ডসের হাত থেকে জয় ছিনিয়ে নেয় জাপান। ৪ গোলের থ্রিলারে তাই ২-২ ব্যবধানের ড্র নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
৩৬ মিনিট আগে
নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছেছে ইরান। মেক্সিকোর টিজুয়ানা বেসক্যাম্প থেকে একটি সংক্ষিপ্ত ফ্লাইটের পর রোববার লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন দলটির ফুটবলাররা।
২ ঘণ্টা আগে
ইংলিশ কাউন্টি ক্রিকেটে কেন্টের হয়ে রাজকীয় অভিষেক হলো বাংলাদেশি পেসার হাসান মাহমুদের। ব্ল্যাকপুলে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে বল হাতে আগুন ঝরিয়ে নিজের প্রথম ম্যাচেই কেন্টকে ১৪০ রানের বিশাল জয় এনে দিয়েছেন তিনি। পুরো ম্যাচে ১০১ রান খরচায় হাসান একাই শিকার করেছেন ৯ উইকেট, যা তার প্রথম শ্রেণির ক্রিকেটে
২ ঘণ্টা আগে
চলতি শতাব্দীতে জার্মানির বাইরে কেবল দুটি দল বিশ্বমঞ্চে এক ম্যাচে সাত বা তার বেশি গোল দেওয়ার স্বাদ পেয়েছে—২০১০ বিশ্বকাপে উত্তর কোরিয়ার বিপক্ষে পর্তুগাল (৭-০) এবং ২০২২ কাতার বিশ্বকাপে কোস্টারিকার বিপক্ষে স্পেন (৭-০)।
২ ঘণ্টা আগে