ইন্টার মায়ামির জালে ১ গোল দিয়ে যেন মৌমাছির চাকে ঢিল মেরেছিল নিউইয়র্ক রেড বুলস। তা না হলে দ্বিতীয়ার্ধে হয়তো আধা ডজন গোল হজম করতে হতো তাদের। রেড বুলসকে গোলের বন্যায় ভাসিয়ে দেওয়ার ম্যাচে হ্যাটট্রিক করেছেন লুইস সুয়ারেজ।
সুয়ারেজের হ্যাটট্রিকে ৬-২ ব্যবধানের বড় জয় পেয়েছে মায়ামি। উরুগুয়ের স্ট্রাইকারের বিপরীতে ১টি গোল করেছেন মেসি। আর মায়ামির হয়ে বাকি ২টি গোল বদলি নামা মাতিয়াস রোহাসের। প্রতিপক্ষের হয়ে গোল ২টি করেন দান্তে ভ্যানজেইর এবং এমিল ফোর্সবার্গ।
নিজেদের মুখোমুখি হওয়া সর্বশেষ ম্যাচে মায়ামি ৪-০ গোলে বিধ্বস্ত হয়েছিল রেড বুলসের কাছে। আজ আবার নিজেদের মাঠ চেজ স্টেডিয়ামে প্রথমার্ধের ৩০ মিনিটে দান্তের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। সব মিলিয়ে যেন মেসি-সুয়ারেজদের তাতিয়ে দিয়েছিল রেড বুলস। বিরতির আগে চেষ্টা করেও গোল শোধ দিতে না পারায় দ্বিতীয়ার্ধে তাই প্রতিপক্ষের ওপর একরকম ঝড়ই বয়ে দিল স্বাগতিকেরা। মায়ামির উৎসবের শুরুটা হয়েছিল দুর্দান্ত এক গোলে। বদলি নামা প্যারাগুয়ের মিডফিল্ডার রোহাস ২৫ মিটার দূর থেকে বুলেট গতির এক শটে মায়ামিকে সমতায় ফেরান। ৪৮ মিনিটের গোলের পর দ্বিতীয়টি পেতে ২ মিনিট লেগেছে মায়ামির। এবার গোলদাতা প্রথম গোলের সহায়তাকারী মেসি। ৫০ মিনিটে মেসি গোলটি করেন সুয়ারেজের সহায়তায়।
২-১ গোলে পিছিয়ে থেকে রেড বুলস যখন ম্যাচে ফেরার চেষ্টায় তখন আরেকটি গোল করে তাদের ছিটকে দেন রোহাস। ৬২ মিনিটে দলের তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। এবারও তাঁর গোলের সহায়তাকারী আর্জেন্টাইন অধিনায়ক মেসি।
শুধু রোহাসের দুই গোলেই সহায়তা করেননি মেসি, শেষ দিকে সুয়ারেজ ম্যাজিকের ৩টি গোলেই সহায়তা করেছেন তিনি। অর্থাৎ, সব মিলিয়ে ৫ গোলে সহায়তা করেছেন ইন্টার মায়ামির অধিনায়ক। ১৩ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক পূর্ণ করেছেন সুয়ারেজ। প্রথমটা ৬৮ মিনিটে করার পর ৭৫ ও ৮১ মিনিটে বাকি গোল দুটি করেন তিনি।
এই হ্যাটট্রিকে সতীর্থ মেসির এক জায়গায় ভাগ বসিয়েছেন সুয়ারেজ। ১০টি করে গোল নিয়ে এখন দুজনেই মেজর লিগ সকারের যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা। অন্যদিকে ম্যাচের যোগ করা সময়ে ব্যবধান কমানো রেড বুলসের দ্বিতীয় গোলটি করেন ফোর্সবার্গ। এতে ৬-২ ব্যবধানের হয়ে জয়ে প্রতিশোধও নেওয়া হলো মায়ামির।

যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২৫ মিনিট আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
১ ঘণ্টা আগে
বিশ্বকাপের অনেক ম্যাচ একপেশে হবে বলে মনে করেন উয়েফা সভাপতি আলেক্সান্দার সেফারিন। সম্প্রতি তাঁর এমন কথা বিদেশি এক সংবাদমাধ্যমে প্রকাশিত হলে শুরু হয় সমালোচনা। বিশ্বকাপে অংশ নেওয়া ১৩ দল ধুয়ে দিয়েছে উয়েফা সভাপতিকে।
২ ঘণ্টা আগে
বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
৪ ঘণ্টা আগে