
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর এক বছরও বাকি নেই। তার আগে ক্লাব বিশ্বকাপ আয়োজনটা যুক্তরাষ্ট্রের জন্য ২০২৬ বিশ্বকাপের আগে মহড়া বলা চলে। কিন্তু এবার ক্লাব বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে তোপের মুখে পড়েছে মার্কিনরা।
৩২ দলের ক্লাব বিশ্বকাপ এবার এককভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র। বৈরি আবহাওয়ার কারণে অনেক ম্যাচই বাধাগ্রস্ত হয়েছে। যার মধ্যে গত ২৮ জুন চেলসি-বেনফিকার শেষ ষোলোর ম্যাচ শেষ করতে করতে ৫ ঘণ্টা লেগেছে। ঝড়-বজ্রপাতের ঘটনা তো রয়েছেই। এমনকি গরমের কারণে খেলতে গিয়ে ফুটবলাররা হাঁপিয়ে উঠেছেন। অন্যদিকে আগামী বছর একই সময়ে (জুন-জুলাই) যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো—তিন দেশে হবে ফুটবল বিশ্বকাপ। নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়াম, ডালাস, মায়ামির হার্টরক স্টেডিয়াম, আটলান্টা—যুক্তরাষ্ট্রের এই স্টেডিয়ামগুলোতে হবে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’র ম্যাচ।
নিউইয়র্কে সংবাদ সম্মেলনে গতকাল কথা বলতে গিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো উল্লেখ করেছেন ২০২৬ ফুটবল বিশ্বকাপের প্রসঙ্গও। আগামী বছর নির্বিঘ্নে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ আয়োজন করা যাবে বলে আশা ইনফান্তিনোর। ফিফা সভাপতি বলেন, ‘আমরা যে সমালোচনা গ্রহণ করি, সেগুলো নিয়ে আমাদের বিশ্লেষণ করা উচিত। ভবিষ্যতে আরও ভালো কীভাবে করতে পারি, সেটা ভেবে দেখতে হবে। কুলিং ব্রেকস গুরুত্বপূর্ণ এখানে। তবে আমাদের ছাদসহ স্টেডিয়াম আছে। এই স্টেডিয়ামগুলো নিশ্চয়ই আমরা আগামী বছর ম্যাচের সময় ব্যবহার করতে পারব।’
প্যারিসে গত বছর অলিম্পিক গেমস আয়োজন করা হয়েছিল জুলাই-আগস্ট মাসে। সেই সময়ও যে আবহাওয়া খারাপ ছিল, সেটা মনে করিয়ে দিয়েছেন ইনফান্তিনো। ফিফা সভাপতি বলেন, ‘অবশ্যই গরম একটা ব্যাপার। প্যারিসে গত বছর অলিম্পিক গেমস হয়েছে। সবগুলো খেলার দিনই প্রচণ্ড গরম পড়েছিল।’
ইনফান্তিনোর মতে বার্সেলোনা, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো ইউরোপীয় দল থাকলে ক্লাব বিশ্বকাপ আরও জমজমাট হতো। ফিফা সভাপতি বলেন, ‘যে দলগুলো ইউরোপ থেকে এসেছে, তাদের সঙ্গে কথা বলেছি। ইউরোপ থেকে যেসব দল কোয়ালিফাই করতে পারেনি, তারা অংশগ্রহণ করতে পারে কিনা, সেই ব্যাপারেও কথাবার্তা হয়েছে। লিভারপুল, আর্সেনাল, ম্যানচেস্টার ইউনাইটেড, টটেনহাম, এসি মিলান, বার্সেলোনা থাকলে অনেক খুশি হতাম। তবে কোয়ালিফাইং করার একটা ব্যাপার তো আছে।’
যুক্তরাষ্ট্রে গত কয়েক বছর ধরে খেলাধুলার উৎসব চলছে। ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ আয়োজক ছিল তারা। একই বছর আয়োজন করা হয়েছিল কোপা আমেরিকা। এক বছর পর এবার চলছে ক্লাব বিশ্বকাপ। যেখানে মঙ্গলবার রাতে মেটলাইফ স্টেডিয়ামে যে ক্লাব বিশ্বকাপের চেলসি-ফ্লুমিনেন্স সেমিফাইনাল ম্যাচ হয়েছে, তখন তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস। ফুটবলারদের বৈশ্বিক সংঘটন ফিফপ্রোর দাবি, প্রচণ্ড গরমের কারণে কমপক্ষে তিনটি ম্যাচে হয় দেরি অথবা বাধ্য হয়ে পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। এমনকি আজ মেটলাইফ স্টেডিয়ামে চেলসি-পিএসজির ফাইনালের সময় আবহাওয়া ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস থাকবে বলে ধারণা। বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হবে শিরোপা নির্ধারণী চেলসি-পিএসজি ম্যাচ।
ক্লাব বিশ্বকাপের ফাইনালের আগে সংবাদ সম্মেলনে ফিফার কাছে চেলসি মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ আকুতি জানিয়েছেন, ২০২৬ বিশ্বকাপের সূচি পরিবর্তন করা যায় কিনা। তিনিও সেই গরমের কথা উল্লেখ করেছেন। এবার ইনফান্তিনো যে আশ্বাস দিয়েছেন, সেটা আগামী বছর বাস্তবায়িত হয় কিনা, সেটা সময়ই বলে দেবে।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২১ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে