
২০২৬ বিশ্বকাপ ফুটবল শুরু হতে সাড়ে সাত মাসের মতো সময় বাকি। সময় যতই এগিয়ে আসছে, টুর্নামেন্ট ঘিরে রোমাঞ্চ তত বাড়ছে। ভক্ত-সমর্থকেরা টিকিট টেতে উন্মুখ হয়ে আছেন। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ সামনে রেখে প্রথম ধাপেই ১০ লাখের বেশি টিকিট বিক্রি হয়েছে।
এ মাসের শুরুতে আনুষ্ঠানিকভাবে ২০২৬ ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রির কার্যক্রম শুরু হয়ে গেছে। সেই কার্যক্রম শুরুর পর গতকাল ফিফা নিজেদের অফিশিয়াল ওয়েবসাইটে জানিয়েছে, প্রথম ধাপে ১০ লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। এখন পর্যন্ত বিশ্বের ২১২টি দেশ ও অঞ্চল থেকে সমর্থকেরা টিকিট কিনেছেন বলে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা নিশ্চিত করেছে। সবচেয়ে বেশি টিকিট কেনা হয়েছে ২০২৬ বিশ্বকাপ ফুটবলের তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো থেকে। বিশ্বকাপের টিকিট কেনায় শীর্ষ ১০ দেশের তালিকায় অপর সাত দেশ ইংল্যান্ড, জার্মানি, ব্রাজিল, স্পেন, কলম্বিয়া, আর্জেন্টিনা ও ফ্রান্স বলে ফিফা জানিয়েছে। কিন্তু কোন ম্যাচে কত টিকিট বিক্রি হয়েছে, সেটা বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা জানায়নি।
২০২৬ ফুটবল বিশ্বকাপ ঘিরে কী পরিমাণ উন্মাদনা, সেটা তো বোঝাই যাচ্ছে। ১১ সেপ্টেম্বর বিশ্বকাপ সামনে রেখে ‘ভিসা প্রিসেল ড্র’-এর মাধ্যমে ফিফা আনুষ্ঠানিকভাবে টিকিট বিক্রির কার্যক্রমের প্রথম ধাপ শুরু করেছে। সেবার ১৫ লাখের বেশি আবেদন জমা পড়েছে। আর গতকাল বিক্রি হয়েছে ১০ লাখের বেশি টিকিট। এত উন্মাদনা দেখে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে বলেন, ‘দলগুলো এখন এই বিশ্বকাপে জায়গা পেতে লড়াই করছে। ফুটবলপ্রেমীরা এই সময় ফুটবল বিশ্বকাপে অংশ নিতে যে আগ্রহ দেখাচ্ছেন, তাতে ভীষণ রোমাঞ্চিত। দারুণ সাড়া পাওয়া যাচ্ছে। বিশ্বকাপটি যে সারা বিশ্বের সমর্থকদের উচ্ছ্বাসকে ছুঁয়ে ফেলছে, সেটা তো দারুণ কিছু।’
আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো-এই তিন দেশের ১৬ শহরে হবে বিশ্বকাপ। এই বিশ্বকাপে অংশ নিচ্ছে ৪৮ দল। তাদের মধ্যে ২৮ দল বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে। আর্জেন্টিনা আগামী বছর নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। ২০২২ সালে সর্বশেষ কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপে অংশ নিয়েছিল ৩২ দল। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল আলবিসেলেস্তেরা।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২২ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
২ ঘণ্টা আগে