আফ্রিকান নেশনস কাপে এখন পর্যন্ত কোনো ম্যাচ জিততে পারেনি মিসর। তবে জয় না পেলেও ৩ ড্রয়ে শেষ ষোলোয় উঠেছে তারা। ড্র ভাগ্যে গ্রুপ পর্বের বৈতরণি পার হলেও নকআউট ম্যাচে এই সুযোগ নেই।
ম্যাচের ভাগ্য নির্ধারিত হবে জয়-পরাজয়ে। সেটা বুঝেই জয়ে ফিরতে চায় মিসর। আর এর জন্যই গরু কোরবানি দিয়েছে মিসর ফুটবল ফেডারেশন। কেননা, জয় না পাওয়ার সঙ্গে আরও অনেক সমস্যায় ভুগছে দলটি। ফ্লাইট দেরির সঙ্গে চোটে জর্জরিত নেশনস কাপের সর্বোচ্চ সাত বারের চ্যাম্পিয়নরা।
তাই সৌভাগ্যের আশায় গত বৃহস্পতিবার গরু কোরবানি দিয়ে গোশত কায়রোর গরিব-দুঃখী মানুষের মধ্যে বিলিয়ে দিয়েছে মিসর। বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসকে (এপি) এমনটিই জানিয়েছেন দলটির মুখপাত্র মোহাম্মেদ মোরাদ।
মিসরের জন্য এটা অবশ্য নতুন কিছু নয়। এর আগেও ২০০৮ নেশনস কাপে গরু কোরবানি দিয়েছিল মিসর। সেবার চ্যাম্পিয়নও হয়েছিল তারা। এবারও সেই আশায় গরু কোরবানি দিয়েছে মোহাম্মদ সালাহর দল।
এবারও সফল হতে পারবে কি না, তা সময়েই বলে দেবে। তবে কাজটা এবার অনেক কঠিন হতে যাচ্ছে। কেননা, দলের অধিনায়ক ও সেরা খেলোয়াড় সালাহ চোট পেয়ে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন। চোট পেয়েছেন গোলরক্ষক মোহাম্মদ এল শেনওয়ের ও মিডফিল্ডার ইমাম আসৌরও।
চোটের সঙ্গে আবার যুক্ত হয়েছে ফ্লাইট জটিলতা। গতকাল আদিবজান থেকে শেষ ষোলোর ম্যাচ খেলার উদ্দেশ্যে সান পেদ্রোয় এক ঘণ্টা দেরিতে পৌঁছায়। এখানেই আগামীকাল কঙ্গোর বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলবে তারা। এই সব ঝামেলা থেকে মুক্তি পেতেই গরু কোরবানি দিয়েছে মিসর।

এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
৩২ মিনিট আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
১ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রে শেষ পর্যন্ত যেতেই হলো ইরান ফুটবল দলকে। বেস ক্যাম্প মেক্সিকোতে হলেও ইরানের বিশ্বকাপের ম্যাচগুলো পড়েছে যুক্তরাষ্ট্রে। মার্কিন মুলুকে পৌঁছে খোদ আয়োজকদের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরান দলের প্রধান কোচ আমির ঘালেনি। সরাসরি না বললেও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের দিকেই ইঙ্গিত করেছেন তিনি।
৩ ঘণ্টা আগে