
বাংলাদেশ ফুটবল লিগে নতুন মৌসুমের শুরুটা বিবর্ণ হলো আবাহনী লিমিটেডের। ম্যাচের বেশির ভাগ সময় একজন বেশি নিয়ে খেললেও জিতে মাঠ ছাড়তে পারেনি তারা। আজ গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ৩৮ মিনিটে ১০ জনের দলে পরিণত হয় রহমতগঞ্জ। বল দখলের লড়াইয়ে শাহ কাজেমের মুখে পা দিয়ে আঘাত করে লাল কার্ড দেখেন রহমতগঞ্জের আরাফাত হোসেন। কাজেমও অবশ্য পরে আর খেলতে পারেননি। অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেওয়া হয় তাঁকে।
এরপরও আবাহনী তেমন ভালো কোনো আক্রমণের সুযোগ তৈরি করতে পারেনি। বরং রহমতগঞ্জকে গোলের কাছাকাছি গিয়ে ফিরে আসতে হয় কয়েকবার। বিরতির পর ভালো সুযোগ আসে পুরান ঢাকার ক্লাবটির।
৪৭ মিনিটে আদামা জামের সঙ্গে ওয়ান টু করে বক্সে ঢুকে পড়েন ক্লেমেন্ত আদু। কিন্তু তাঁর শট দূরের পোস্টের কিছুটা বাইরে দিয়ে চলে যায়। ৫৪ মিনিটে সোলোমন কিংয়ের কাট ব্যাক থেকে আদামার শট ফিস্ট করে ঠেকিয়ে দেন আবাহনী গোলরক্ষক মিতুল মারমা।
৮০ মিনিটে শেখ মোরসালিনের শট সহজেই তালুবন্দী করেন রহমতগঞ্জ গোলরক্ষক মামুন আলিফ। আবাহনী শেষ দিকে আক্রমণে ওঠার চেষ্টা করলেও রহমতগঞ্জের বক্সে বিপদ তৈরি করতে পারেনি।
দিনের অপর ম্যাচটিও দেখা গেছে ড্রয়ের মুখ। মানিকগঞ্জের শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব ১-১ গোলে ড্র করেছে আরামবাগ ক্রীড়া সংঘের বিপক্ষে। গোলশূন্য প্রথমার্ধের পর ৫৮ মিনিটে আরামবাগকে এগিয়ে দেন ইয়াইয়া জন ডেনাপো। যোগ করা সময়ের প্রথম মিনিটে মোস্তফা কাহরাবার গোলে হার এড়ায় ফকিরেরপুল।

আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
১৭ মিনিট আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
১ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
২ ঘণ্টা আগে
২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরুর আগে থেকেই নানা ইস্যুতে চলছে সমালোচনা। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি যে সবচেয়ে আলোচিত ঘটনা, সেটা না বললেও চলে। গতকাল মেক্সিকোর তিহুয়ানা বেস ক্যাম্প থেকে লস অ্যাঞ্জেলেসে পৌঁছানোর পর থেকে ইরানের ফুটবলার ও কোচ করে চলেছেন একের পর এক বিস্ফোরক মন্তব্য।
৩ ঘণ্টা আগে