
অকল্যান্ড সিটির গোলরক্ষক কনর ট্রেসি যে করেই হোক, ভুলে থাকতে চাইবেন। কারণ, টিকিউএল স্টেডিয়ামে গত রাতে বায়ার্ন মিউনিখ যা করল, সেটা ছিল তাণ্ডবের চেয়েও বেশি কিছু। গুনে গুনে ১০ গোল দিয়েছে বায়ার্ন। তাতে ভেঙে গেছে চার বছরের পুরোনো রেকর্ড।
২০২৫ ফিফা ক্লাব বিশ্বকাপে গতকাল টিকিউএল স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে অকল্যান্ড সিটিকে ১০-০ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ফিফা ক্লাব বিশ্বকাপে এটা সবচেয়ে বড় ব্যবধানে জয়ের রেকর্ড। আগে এই রেকর্ডটি ছিল সৌদি আরবের ক্লাব আল হিলালের। ২০২১ ক্লাব বিশ্বকাপে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল জাজিরাকে ৬-১ গোলে হারিয়েছিল আল হিলাল। ৪ বছর আগে এই ম্যাচটি হয়েছিল আবুধাবির মোহাম্মদ বিন জায়েদ স্টেডিয়ামে।
বায়ার্নের রেকর্ড গড়ার রাতে সহজ জয় পেয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। ‘বি’ গ্রুপের ম্যাচে আতলেতিকো মাদ্রিদকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি। গোল চারটি করেছেন ফ্যাবিয়ান রুইজ, ভিতিনিয়া, সেনি মায়ুলু ও লি ক্যাং-ইন। যার মধ্যে প্রথমার্ধে ১৯ ও ৪৫ মিনিটের পর অতিরিক্ত সময়ে গোল করেন রুইজ ও ভিতিনিয়া। পিএসজির বাকি দুই গোল এসেছে ম্যাচের শেষভাগে এসে। ৮৭ মিনিটে মায়ুলুর পা থেকে আসে গোল। আর ৯০ মিনিটের পর অতিরিক্ত ৭ মিনিটে পেনাল্টিতে লক্ষ্যভেদ করেন লি।
ক্লাব বিশ্বকাপে গত রাতের জয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলে টানা ছয় ম্যাচ জিতল পিএসজি। যার মধ্যে ৩১ মে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ও রয়েছে। বায়ার্ন মিউনিখের আলিয়াঞ্জ অ্যারেনায় ইন্টার মিলানকে ৫-০ গোলে হারিয়েছিল লুইস এনরিকের পিএসজি। এনরিকের দল সবশেষ হেরেছে ৩ মে। লিগ ওয়ানের সেই ম্যাচে স্ত্রাসবার্গের কাছে ২-১ গোলে হেরেছিল পিএসজি।

বায়ার্নের রেকর্ড গড়ার দিনে হ্যাটট্রিক করেছেন দলটির মিডফিল্ডার জামাল মুসিয়ালা। ৬১ মিনিটে হ্যারি কেইনের বদলি হিসেবে নামেন মুসিয়ালা। ৬৭, ৭৩ ও ৮৪ মিনিটে গোল তিনটি করেন মুসিয়ালা। যার মধ্যে ৭৩ মিনিটে গোলটি এসেছে পেনাল্টি থেকে। এই ম্যাচে দুটি করে গোল করেছেন কিংসলি কোম্যান, মাইকেল ওলিসে ও টমাস মুলার। সাচা বোয়ে করেছেন এক গোল।
ক্লাব বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথম ৩২ দলের টুর্নামেন্ট হচ্ছে। নিজেদের প্রথম ম্যাচ জেতায় ‘বি’, ‘সি’ গ্রুপে ভালো অবস্থানে আছে পিএসজি ও বায়ার্ন। ৪ গোল দেওয়ায় ‘বি’ গ্রুপের শীর্ষে পিএসজি। আর অকল্যান্ডকে গোলবন্যায় ভাসিয়ে দিয়ে ‘সি’ গ্রুপে সবার ওপরে বায়ার্ন।

ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
২৫ মিনিট আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
২ ঘণ্টা আগে
এক দল বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়ন। অপর দল এবারই প্রথম বিশ্বকাপ খেলছে। প্রথম দুই লাইন পড়ে অনেকেই হয়তো অনুমান করতে পেরেছেন এখানে গত রাতের জার্মানি-কুরাসাও ম্যাচের কথা বলা হচ্ছে। হিউস্টনে গত রাতে নবাগত কুরাসাওকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে জার্মানি। গোলবন্যার এই ম্যাচ মনে করাল তিন বছর আগে আর্জেন্টিন
২ ঘণ্টা আগে
ফুটবল বিশ্বকাপ ইতিহাসে একবারই ফাইনালে উঠেছিল সুইডেন। ১৯৫৮ সালে ঘরের মাঠে আয়োজিত বিশ্বকাপে সুইডিশরা রানার্সআপ হয়েছিল ব্রাজিলের কাছে হেরে। তবে ফুটবল বিশ্বকাপে তারা খুব একটা নিয়মিত নয়। এবার তারা ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থে’ ফিরল ৮ বছর পর।
৩ ঘণ্টা আগে