মৌসুম এখনো শেষ হয়নি। তবে বেয়ার লেভারকুজেনের জন্য বুন্দেসলিগা একরকম শেষ। নিজেদের মাঠ বেঅ্যারেনায় গত সপ্তাহে ভের্ডার ব্রেমেনকে উড়িয়ে শিরোপা নিষ্পত্তি যে করে ফেলেছে তারা! সেটিও এপ্রিলের মধ্যে ২৯তম রাউন্ডে, ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা বায়ার্ন মিউনিখের চেয়ে ১৬ পয়েন্ট এগিয়ে থেকে। নিজেদের ১২০ বছরের ইতিহাসে প্রথম বুন্দেসলিগা, ৩১ বছর পর কোনো প্রধান শিরোপা জয়—অবিশ্বাস্য ও অবিস্মরণীয় এক মৌসুম কাটানো লেভারকুজেনের এই ইতিহাস গড়ার নেপথ্যের নায়ক জাবি আলোনসো।
স্প্যানিশ কোচের অধীনে ট্রেবল জয়েরও খুব কাছাকাছি লেভারকুজেন। ২০২৩-২৪ মৌসুমের বুন্দেসলিগায় তো বটে, এখনো কোনো প্রতিযোগিতায় না হারা জার্মান ক্লাবটি ২০০২ সালের পর আবারও স্বপ্ন দেখছে ট্রেবলেরও। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার আগে শিরোপা নিষ্পত্তি করার পথে লেভারকুজেন এ মৌসুমে লিগে গোল দিয়েছে ৭৪টি আর হজম করেছে ১৯টি। অবশ্য লিগে তাদের চেয়ে ৮ গোল বেশি দিয়েছে বায়ার্ন। ২০ এপ্রিল পর্যন্ত বাভারিয়ানরা ছাড়াও এ মৌসুমে এখন পর্যন্ত লেভারকুজেনের চেয়ে বেশি গোল দিয়েছে শুধু প্রিমিয়ার লিগের ম্যানচেস্টার সিটি (৭৬) ও আর্সেনাল (৭৫) এবং সিরি আর ইন্টার মিলান (৭৭)। তবে গোল হজমের সংখ্যায় নেরাজ্জুরিদের (১৭) পরেই লেভারকুজেন (১৯)।
এই মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে লেভারকুজেন গোল দিয়েছে ১২৪টি, খেয়েছে ৩২টি। বুন্দেসলিগায় প্রতি ম্যাচে তাদের গোলসংখ্যার অনুপাত ২.৫৫। ঘরের মাঠে ১৫ ম্যাচ খেলে দিয়েছে ৪৩ গোল, খেয়েছে ৮টি আর ১৪ অ্যাওয়ে ম্যাচে ৩১ গোল দিয়ে হজম করেছে ১১টি। এই মৌসুমে লেভারকুজেন সবচেয়ে বড় চমকটা দেখিয়েছে শেষ মুহূর্তে। বেশ কয়েকটি ম্যাচে অতিরিক্ত সময়ে গোল করে জয় বা ড্র নিয়ে মাঠ ছেড়ে মনে করে দিয়েছে ‘ফার্গি টাইম’কে।
সব প্রতিযোগিতা মিলিয়ে এই মৌসুমে লেভারকুজেন ৮০ মিনিটের পর গোল করেছে ২৭টি। সেগুলোর মধ্যে লিগে ১৩টি। আর এই সময়ের মধ্যে গোল করে জয় ও ড্র করেছে ৯ ম্যাচে। ৯০ মিনিটের পর কাজটি তারা করেছে পাঁচবার। ইউরোপা লিগে ফাইনালে উঠলে এই মৌসুমে তাদের বাকি ম্যাচের সংখ্যা দাঁড়ায় ৮। সেই আট ম্যাচে আলোনসোর লাল-কালো বাহিনী এমন ‘খেল’ দেখাতে পারে আরও।

বিশ্বকাপের মতো মঞ্চে গোল করার পর বাধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়াই স্বাভাবিক। আর যদি হয় চোখধাঁধানো গোল, তা হলে তো কথাই নেই। কিন্তু সুইডেনের ইয়াসিন আয়ারি আজ কোনো উদযাপনই করলেন না। গোল করে বরং ক্ষমা চাওয়ার ভঙ্গিতে বসেছেন। ইয়াসিনের এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল।
২ ঘণ্টা আগে
দিনের চার ম্যাচের মধ্যে দুই ম্যাচ সকালে হয়ে গেছে। ভোরে ইকুয়েডরকে শেষ মুহূর্তের গোলে হারিয়েছে আইভরি কোস্ট। আর আট বছর পর বিশ্বকাপে ফিরে সুইডেন ৫-১ গোলে হারিয়েছে তিউনিসিয়াকে। রাতে মাঠে নামছে বিশ্বকাপের অন্যতম ফেবারিট স্পেন। আটলান্টায় বাংলাদেশ সময় রাত ১০টায় মুখোমুখি হচ্ছে স্পেন-কেপভার্দে। এক নজরে দেখে ন
৩ ঘণ্টা আগে
ফুটবল মাঠে রূপকথার গল্পগুলো সাধারণত লেখা হয় ফরোয়ার্ডদের জাদুকরি পায়ের ছোঁয়ায়। কিন্তু ২০২৬ বিশ্বকাপ গতকাল ভ্যাঙ্কুভারের রাতটি উপহার দিল ভিন্ন এক মহাকাব্য, যার নায়ক ২২ বছর বয়সী গোলরক্ষক প্যাট্রিক বিচ। ১০৪ ম্যাচ খেলা অভিজ্ঞ অধিনায়ক ম্যাথিউ রায়ানকে বেঞ্চে বসিয়ে যখন এই তরুণকে নামিয়ে যে বাজি ধরলেন অস্ট্রে
৩ ঘণ্টা আগে
আটলান্টিক মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। মানচিত্রে খুঁজলে সহজে চোখেই পড়ে না। জনসংখ্যা মোটে পৌনে ছয় লাখ। কিন্তু আজ ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এই দেশটিতেই চোখ রাখবে বিশ্ব। রাত ১০টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইউরোপের চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি হবে তারা।
৪ ঘণ্টা আগে