আনহেল দি মারিয়া, লিওনেল মেসি—মায়ামির হার্ড রক স্টেডিয়ামে আজ দুজনের চোখেই দেখা গেছে জল। দুই বন্ধুর কান্নার কারণ ছিল ভিন্ন। আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ হওয়ায় দি মারিয়া অশ্রুসিক্ত হয়ে পড়েন। মেসি কেঁদেছেন ম্যাচের মাঝপথে চোটে পড়ে ছিটকে যাওয়ার কষ্টে।
মেসি, দি মারিয়া—দুজনেই আজ কলম্বিয়ার বিপক্ষে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনার শুরুর একাদশে ছিলেন। ম্যাচের ৬৫ মিনিটে গোড়ালির চোটের কাছে হার মেনে মাঠ ছাড়তে হয় মেসিকে। ডাগআউটে হতাশায় বুট ছুড়ে মারলেন, মুখ ঢেকে অঝোরে কাঁদলেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। অন্যদিকে ম্যাচের ১১৭ মিনিটের সময় দি মারিয়াকে বদলি করে নামানো হয় নিকোলাস ওতামেন্দিকে। তখনই ছলছল চোখে হাত নেড়ে ভক্ত-সমর্থকদের থেকে বিদায় নেন দি মারিয়া। ১৬ বছরের সতীর্থ মেসিসহ বাকি সতীর্থদের জড়িয়ে ধরে কাঁদতে দেখা গেছে দি মারিয়াকে।
আর্জেন্টিনা-কলম্বিয়া ফাইনাল যখন টাইব্রেকারে গড়ানো সময়ের ব্যাপার ছিল, সে সময় আর্জেন্টাইন ভক্ত-সমর্থকদের আনন্দের উপলক্ষ এনে দেন লাওতারো মার্তিনেজ। ১১২ মিনিটে লাওতারোর গোলেই কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে ২০২৪ কোপা আমেরিকা জেতে আর্জেন্টিনা। সতীর্থ মেসির কথা জিজ্ঞেস করা হলে ম্যাচ শেষে দি মারিয়া বলেন, ‘সে (মেসি) যেভাবে মাঠ ছেড়ে চলে গেছে, সেটা আসলেই দুর্ভাগ্যের। তবে ধরে নিয়েছিলাম যে চোটটা অত গুরুতর না। শেষ পর্যন্ত আজ আমরা জিততে পেরেছি। তাকে আমরা খুশি করতে পেরেছি।’
১৬ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার তো কম সময় নয়। দীর্ঘ এই সময়ে মেসিসহ বর্তমান আর্জেন্টিনার হুলিয়ান আলভারেজ, এনজো ফার্নান্দেজদের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে দি মারিয়ার। জয় দিয়ে আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানার পর ভাষা হারিয়ে ফেলেছেন দি মারিয়া, ‘আমি বুঝতে পারছি না কী বলব। এই প্রজন্মের খেলোয়াড়দের কাছে সত্যিই অনেক কৃতজ্ঞ। সবচেয়ে সেরা উপায়ে এটা (দি মারিয়ার ক্যারিয়ার) শেষ হয়েছে।’
ফাইনালে গোল মানেই আর্জেন্টিনার জয়—২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত সেই ধারাবাহিকতা বজায় ছিল দি মারিয়ার। তবে আজ মায়ামির হার্ড রকে তাতে ব্যত্যয় ঘটে। একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। কলম্বিয়ার গোলরক্ষক ক্যামিলো ভার্গাসের কাছে পরাস্ত হয়েছেন বারবার।
২০০৮ থেকে শুরু করে ২০২৪—১৬ বছরের মেসি-দি মারিয়া জুটির পথচলা শেষ হলো আজ। আর্জেন্টিনার জার্সিতে চারটি মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছেন দুই বন্ধু। আন্তর্জাতিক ফুটবলে দি মারিয়া ১৪৫ ম্যাচ খেলে করেছেন ৩১ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৩২ গোলে। কোপা আমেরিকায় করেছেন ৫ গোল।
আরও পড়ুন:

কুরাসাওয়ের বিপক্ষে জার্মানির ৭-১ গোলের জয়ের ম্যাচ চলাকালে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) কক্ষে থাকা অস্ট্রেলীয় কর্মকর্তা শন ইভান্সের একটি হাতের অঙ্গভঙ্গি ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। সম্প্রচার ক্যামেরা হঠাৎ ভিএআর স্টুডিওতে কাট হলে তাঁর ডান হাতের একটি ভঙ্গি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়, য
২৭ মিনিট আগে
এবারের বিশ্বকাপে প্রতি অর্ধের ২২ মিনিটের মাথায় বাধ্যতামূলক হাইড্রেশন বিরতি চালুর সিদ্ধান্ত নিয়ে আলোচনা-সমালোচনা ক্রমেই বাড়ছে। খেলোয়াড়দের তীব্র গরম ও আর্দ্রতার প্রভাব থেকে সুরক্ষা দিতে তিন মিনিটের এই বিরতি চালু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা)। তবে অনেক কোচ ও সাবেক ফুটবলার মনে করছেন, এই বি
১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্র, কানাডা এ মেক্সিকোর যৌথ আয়োজনে গত ১১ জুন বিশ্বকাপ শুরু হলেও আর্জেন্টিনার অভিযান শুরু হবে আগামী ১৭ জুন। প্রথম ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ আলজেরিয়া। সেই ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন পোল্যান্ডের অভিজ্ঞ রেফারি সাইমন মার্চিনিয়াক, যিনি ২০২২ কাতার বিশ্বকাপের ফাইনালেও দায়িত্ব পালন করেছিল
২ ঘণ্টা আগে
আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা শুরু হতে আর মাত্র এক দিন বাকি আছে। ‘জে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আগামী বুধবার ভোরে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। সে ম্যাচকে সামনে রেখে এরই মধ্যে কানসাস সিটিতে ছড়িয়ে পড়েছে বিশ্বচ্যাম্পিয়নদের সমর্থকদের উচ্ছ্বাস। আলজেরিয়া ম্যাচকে সামনে রেখে শহরের বিভিন্ন স
৩ ঘণ্টা আগে