
রেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটে চলেছেন আপন গতিতে। আল নাসর, পর্তুগালের জার্সিতে গোল করে চলছেন তিনি। তবে রোনালদোর রেকর্ড গড়ার রাতেও যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারল না পর্তুগিজরা।
হোসে আলভালাদে স্টেডিয়ামে গত রাতে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে মুখোমুখি হয়েছে পর্তুগাল-হাঙ্গেরি। এই ম্যাচে দুই গোল করে বিশ্বকাপ বাছাইপর্বে সর্বোচ্চ ৪১ গোল করে রেকর্ডটা নিজের নামে লিখিয়ে নিলেন। ৩৯ গোল করে বিশ্বকাপ বাছাইপর্বে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা গুয়াতেমালার কার্লোস রুইজ। এই তালিকায় তিনে থাকা মেসির গোল ৩৬। কিন্তু রোনালদোর রেকর্ড গড়ার রাতটা পর্তুগাল ২-২ গোলে ড্র করছে হাঙ্গেরির বিপক্ষে। ম্যাচ না জেতায় ২০২৬ বিশ্বকাপের টিকিট পেতে অপেক্ষায় থাকতে হচ্ছে পর্তুগিজদের। এদিকে ইউরোপ অঞ্চল থেকে সবার আগে বিশ্বকাপের টিকিট কেটেছে ইংল্যান্ড।
লাটভিয়ার বিপক্ষে জিতলেই নিশ্চিত বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে গতকাল বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে খেলতে নামে ইংল্যান্ড। রিগায় গত রাতে ইংল্যান্ড পেয়েছে ৫-০ গোলের দাপুটে জয়। জোড়া গোল করেছেন হ্যারি কেইন। আন্থনি গর্ডন ও এবেরেচি এজে করেছেন একটি করে গোল। আরেকটি গোল ইংলিশরা উপহার পেয়েছে লাটভিয়ার কাছ থেকে। ৫৮ মিনিটে আত্মঘাতী গোল করেন লাটভিয়ার ডিফেন্ডার মাকসিমস তনিসেভস। ৬ ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে ‘কে’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে ইংলিশরা। দুই, তিন, চার ও পাঁচে থাকা আলবেনিয়া, সার্বিয়া, লাটভিয়া ও অ্যান্ডোরার পয়েন্ট ১১, ১০, ৫ ও ১।
পর্তুগালের সামনেও সমীকরণ ছিল ইংল্যান্ডের মতো। হাঙ্গেরিকে হারালেই পর্তুগাল উঠে যেত বিশ্বকাপে। হোসে আলভালাদ স্টেডিয়ামে ৮ মিনিটে গোল করেন হাঙ্গেরিয়ান ডিফেন্ডার আতিলা সালাই। সমতায় ফিরতে পর্তুগালের লেগেছে ১৪ মিনিট। ২২ মিনিটে সমতাসূচক গোল করেন রোনালদো। তাঁকে অ্যাসিস্ট করেন নেলসন সেমেদো। এরপর ৪৫ মিনিটের পর অতিরিক্ত ৩ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন রোনালদো। এবার তিনি গোল করেছেন নুনো মেন্দেসের অ্যাসিস্টে। একপর্যায়ে মনে হচ্ছিল পর্তুগাল উঠে গেছে ২০২৬ বিশ্বকাপে। কিন্তু শেষ মুহূর্তে চমকে দেয় হাঙ্গেরি। ৯০ মিনিটের পর অতিরিক্ত ১ মিনিটে গোল করে পর্তুগালকে রুখে দেন হাঙ্গেরির মিডফিল্ডার ডমিনিক সোবোসলাই। ২-২ গোলের ড্রয়ে ‘এফ’ গ্রুপে ৪ ম্যাচে পর্তুগালের পয়েন্ট ১০। জিতেছে ৩ ম্যাচ ও ১ ম্যাচ ড্র করেছে। তারাই পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ম্যাচে হাঙ্গেরি পেয়েছে ৫ পয়েন্ট।
২০১৪ সালের পর টানা দুই বিশ্বকাপে (২০১৮, ২০২২) খেলতে পারেনি ইতালি। ১২ বছর পর ফুটবল বিশ্বকাপে খেলার এখন সম্ভাবনা জোরালো হয়েছে।
ইসরায়েলকে গত রাতে ইতালি ৩-০ গোলে হারিয়েছে। ৬ ম্যাচে এখন ইতালির পয়েন্ট ১৫। সমান ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে ‘আই’ গ্রুপের শীর্ষে নরওয়ে। এই গ্রুপে নরওয়ের পর পয়েন্ট তালিকায় দুইয়ে ইতালি।

মুশফিকুর রহিমের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাজ করছিল গত কয়েক দিন ধরেই। সৌদি আরবে ওমরাহ করতে গিয়ে যুদ্ধাবস্থার মধ্যে পড়ে গিয়েছিলেন তিনি। অবশেষে আজ সকালে দেশে ফিরেছেন বাংলাদেশের অভিজ্ঞ এই উইকেটরক্ষক ব্যাটার।
২১ মিনিট আগে
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) প্রবাসী খেলোয়াড়দের জাতীয় দলে ভেড়ানোর প্রচেষ্টা আরও এক ধাপ এগিয়েছে। চলতি মাসে অনুষ্ঠিতব্য সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে মাঠে নামার অপেক্ষায় আছেন দুই যমজ ভাই রোনান সুলিভান ও ডেক্লান সুলিভান।
১ ঘণ্টা আগে
চার-ছক্কার বন্যা, অর্থের ঝনঝনানি, জাঁকজমকপূর্ণ আয়োজন—সব মিলিয়ে আইপিএলকে ঘিরে ভক্ত-সমর্থকদের আগ্রহ থাকে তুঙ্গে। বিশ্বের কোটি কোটি ক্রিকেটপ্রেমীর চোখও থাকে ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে। কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে আইপিএলের মতো একটা আবহ তৈরির চেষ্টা করা হয়েছিল। তবে
১ ঘণ্টা আগে
এশিয়ার মাঠে কি কোনো এশিয়ার দলই সেমিফাইনালে থাকবে না—কলকাতার ইডেন গার্ডেনসে গতকাল ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে এমন প্রশ্ন উঁকি মারছিল ক্রিকেটপ্রেমীদের মনে। শেষ পর্যন্ত সব প্রশ্নের উত্তর মিলেছে। সঞ্জু স্যামসনের ঝোড়ো ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ৫ উইকেটে হারিয়ে সেমিতে উঠেছে ভারত। তবে
১ ঘণ্টা আগে